ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা উন্নত করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ খাদ্য এবং টিকার কার্যকারিতা ধরে রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন সরঞ্জাম দেওয়া হবে।

সোমবার (৩১ অক্টোবর) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার একটি প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, দেশটির অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোও এই সহায়তার আওতায় থাকবে।

দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’-এর অংশ হিসেবে বিভিন্ন দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা এলাকায় অবস্থানকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

ট্যাগ : যুক্তরাষ্ট্র স্বাস্থ্যসেবা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা উন্নত করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এই সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ খাদ্য এবং টিকার কার্যকারিতা ধরে রাখতে প্রয়োজনীয় কোল্ড চেইন সরঞ্জাম দেওয়া হবে।

সোমবার (৩১ অক্টোবর) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের উপস্থিতিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার একটি প্রশিক্ষণ মডেল পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, দেশটির অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোও এই সহায়তার আওতায় থাকবে।

দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’-এর অংশ হিসেবে বিভিন্ন দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানো হচ্ছে। বাংলাদেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা এলাকায় অবস্থানকালে রাষ্ট্রদূত সীমান্ত এলাকার পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ