ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বান্দরবানে পাহাড়ি সড়কে জিপ উল্টে চালক নিহত, আহত ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ উল্টে মো. দেরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কের রেমংপাড়া ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জিপটি রেমংপাড়া এলাকা থেকে থানচি সদরের দিকে ফিরছিল। পাহাড়ি সড়কের ঢালু অংশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় জিপচালক দেরাজ মিয়া গুরুতর আহত হন। পরে উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। আহত তিনজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, পাহাড়ি সড়কে চলাচলের সময় কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলছে।

ট্যাগ : বান্দরবান সড়ক দুর্ঘটনা থানচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বান্দরবানে পাহাড়ি সড়কে জিপ উল্টে চালক নিহত, আহত ৩

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানের থানচিতে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপ উল্টে মো. দেরাজ মিয়া নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কের রেমংপাড়া ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জিপটি রেমংপাড়া এলাকা থেকে থানচি সদরের দিকে ফিরছিল। পাহাড়ি সড়কের ঢালু অংশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কে উল্টে যায়।

দুর্ঘটনায় জিপচালক দেরাজ মিয়া গুরুতর আহত হন। পরে উদ্ধারকারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।

নিহত দেরাজ মিয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। আহত তিনজনকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।

পুলিশ জানিয়েছে, পাহাড়ি সড়কে চলাচলের সময় কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ