ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাটোরে কাভার্ডভ্যান-লাশবাহী অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৮

ছবি : সংগৃহিত
ফলো করুন

নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে পাশের পানিতে পড়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাশ ও স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান আসছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পানির মধ্যে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আহত আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে এবং সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা নাটোর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নাটোরে কাভার্ডভ্যান-লাশবাহী অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৮

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি সড়ক থেকে ছিটকে পাশের পানিতে পড়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাশ ও স্বজনদের নিয়ে অ্যাম্বুলেন্সটি গাজীপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান আসছিল। তালবাড়িয়া এলাকায় পৌঁছালে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পানির মধ্যে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা আটজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আহত আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে এবং সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ