ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিহত ১, নিখোঁজ ১৫

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও বিভিন্ন ধ্বংসাবশেষ ভেসে গেছে। 

শনিবার বিকেলে পার্কের ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যায় ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব হাঁটার সেতু ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকায় চলাচল বন্ধ রয়েছে। 

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বিশেষ করে নর্থ কাইবাব ট্রেইল, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং আশপাশের এলাকায় থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার রাতে ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নিখোঁজদের তালিকায় ছিলেন কি না এবং তার মৃত্যু বন্যার কারণে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। 

মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ও মধ্য অ্যারিজোনায় আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে আকস্মিক বন্যা, কাদার স্রোত ও পাহাড়ধসের আশঙ্কা থাকায় সতর্কতা জারি রয়েছে। 

সূত্র: সিবিএস নিউজ

ট্যাগ : যুক্তরাষ্ট্র আকস্মিক বন্যা গ্র্যান্ড ক্যানিয়ন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিহত ১, নিখোঁজ ১৫

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার প্রবল স্রোতে বড় বড় পাথর, ধাতব কাঠামো ও বিভিন্ন ধ্বংসাবশেষ ভেসে গেছে। 

শনিবার বিকেলে পার্কের ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় আকস্মিক বন্যা আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় অন্তত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যায় ফ্যান্টম র‍্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব হাঁটার সেতু ধ্বংস হয়ে যাওয়ায় ওই এলাকায় চলাচল বন্ধ রয়েছে। 

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বিশেষ করে নর্থ কাইবাব ট্রেইল, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, ফ্যান্টম র‍্যাঞ্চ এবং আশপাশের এলাকায় থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

রোববার রাতে ক্রিস্টাল র‍্যাপিডসের কাছে ৪৬ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি নিখোঁজদের তালিকায় ছিলেন কি না এবং তার মৃত্যু বন্যার কারণে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। 

মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর ও মধ্য অ্যারিজোনায় আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে আকস্মিক বন্যা, কাদার স্রোত ও পাহাড়ধসের আশঙ্কা থাকায় সতর্কতা জারি রয়েছে। 

সূত্র: সিবিএস নিউজ

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ