ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধান শিক্ষকদের পিডিএসে হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করার নির্দেশ মাউশির

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণীতে এমন মোবাইল নম্বর সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়।

রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি জারি করেছে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং।

উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়গুলোতে ডিজিটাল মনিটরিং সিস্টেম বা ডিএমএস অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে।

তবে মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালনার সময় দেখা যাচ্ছে, অনেক প্রধান শিক্ষকের পিডিএসে যে মোবাইল নম্বর সংরক্ষিত আছে, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় নেই। ফলে লাইভ মনিটরিং কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে।

এ কারণে যেসব প্রধান শিক্ষকের পিডিএসে থাকা মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নতুন হোয়াটসঅ্যাপ সুবিধাসংবলিত নম্বর যুক্ত করতে বলা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের পিডিএসে মোবাইল নম্বর হালনাগাদ করতে হবে। মাউশি এ নির্দেশনাকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।

অধিদপ্তর মনে করছে, হোয়াটসঅ্যাপ-সক্ষম নম্বর হালনাগাদ হলে বিদ্যালয়গুলোর মাঠপর্যায়ের সরাসরি মনিটরিং আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

ট্যাগ : মাউশি মাধ্যমিক বিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রধান শিক্ষকদের পিডিএসে হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করার নির্দেশ মাউশির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণীতে এমন মোবাইল নম্বর সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, যেটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়।

রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি জারি করেছে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং।

উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয়গুলোতে ডিজিটাল মনিটরিং সিস্টেম বা ডিএমএস অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে।

তবে মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালনার সময় দেখা যাচ্ছে, অনেক প্রধান শিক্ষকের পিডিএসে যে মোবাইল নম্বর সংরক্ষিত আছে, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় নেই। ফলে লাইভ মনিটরিং কার্যক্রমে সমস্যা তৈরি হচ্ছে।

এ কারণে যেসব প্রধান শিক্ষকের পিডিএসে থাকা মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নতুন হোয়াটসঅ্যাপ সুবিধাসংবলিত নম্বর যুক্ত করতে বলা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের পিডিএসে মোবাইল নম্বর হালনাগাদ করতে হবে। মাউশি এ নির্দেশনাকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।

অধিদপ্তর মনে করছে, হোয়াটসঅ্যাপ-সক্ষম নম্বর হালনাগাদ হলে বিদ্যালয়গুলোর মাঠপর্যায়ের সরাসরি মনিটরিং আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ