ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

সংগৃহীত
ফলো করুন

বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

এর জবাবে স্পিকার বলেন, “মির্জা আব্বাস আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। তিনি সুস্থ হলে সংসদে যোগ দেবেন।”

এ সময় একই সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঘিরে প্রচলিত বিভিন্ন গুজব ও বিচার-সংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন। তবে স্পিকার বলেন, গুজব বা আদালতে চলমান মামলার বিষয়ে সংসদে আলোচনা করে সময় নষ্ট করা উচিত নয়। প্রয়োজনে এ ধরনের বিষয়ে যথাযথ সময়ে সংসদকে অবহিত করা হবে।

উল্লেখ্য, গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তখন তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।

ট্যাগ : মির্জা আব্বাস সংসদ সদস্য স্পিকার

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিদেশে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

এর জবাবে স্পিকার বলেন, “মির্জা আব্বাস আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। তিনি সুস্থ হলে সংসদে যোগ দেবেন।”

এ সময় একই সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঘিরে প্রচলিত বিভিন্ন গুজব ও বিচার-সংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন। তবে স্পিকার বলেন, গুজব বা আদালতে চলমান মামলার বিষয়ে সংসদে আলোচনা করে সময় নষ্ট করা উচিত নয়। প্রয়োজনে এ ধরনের বিষয়ে যথাযথ সময়ে সংসদকে অবহিত করা হবে।

উল্লেখ্য, গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তখন তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ