ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ঘিরে আলোচনা

ছবি : সংগৃহিত
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্থ ফটকে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণামূলক ব্যানার দেখা গেছে। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি দেখা যায়।

ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার তথ্য উল্লেখ করা হয়েছে। এতে ভার্চুয়ালি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিফাত আব্দুল্লাহ দাবি করেন, শোক দিবসের আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবেই বিশ্ববিদ্যালয়ের গেটে ব্যানারটি টানানো হয়েছে।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম শক্তিশালী ইউনিট। সংগঠনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেখ রিফাত আব্দুল্লাহ আরও বলেন, “দুঃসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে। খুব শিগগিরই আমরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং ছাত্রলীগ করার কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, তাঁদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করব।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করেন।

ট্যাগ : ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্থ ফটকে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণামূলক ব্যানার দেখা গেছে। শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি দেখা যায়।

ব্যানারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার তথ্য উল্লেখ করা হয়েছে। এতে ভার্চুয়ালি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিফাত আব্দুল্লাহ দাবি করেন, শোক দিবসের আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবেই বিশ্ববিদ্যালয়ের গেটে ব্যানারটি টানানো হয়েছে।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম শক্তিশালী ইউনিট। সংগঠনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেখ রিফাত আব্দুল্লাহ আরও বলেন, “দুঃসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে। খুব শিগগিরই আমরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং ছাত্রলীগ করার কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, তাঁদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করব।”

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে তারা প্রত্যাশা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ