ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এলেন বিয়ন্সে

ছবি : সংগৃহিত
ফলো করুন

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে নোলস। দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ন্সের দেওয়া অর্থ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে ব্যবহার করা হবে। বিশেষ করে খাদ্য সহায়তা এবং অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় আন্তর্জাতিক মহলেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বিয়ন্সের এই সহায়তার উদ্যোগকে দুর্যোগকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে কলম্বিয়ার আরেক বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য তিনি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাকিরার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের পর শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্কুল পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বিয়ন্সের পক্ষ থেকে এই অনুদান নিয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

ট্যাগ : কলম্বিয়া ভূমিকম্প বিয়ন্সে নোলস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে এলেন বিয়ন্সে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে নোলস। দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি সহায়তা হিসেবে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিয়ন্সের দেওয়া অর্থ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে ব্যবহার করা হবে। বিশেষ করে খাদ্য সহায়তা এবং অস্থায়ী আশ্রয়ের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কলম্বিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় আন্তর্জাতিক মহলেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বিয়ন্সের এই সহায়তার উদ্যোগকে দুর্যোগকবলিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে কলম্বিয়ার আরেক বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য তিনি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাকিরার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগের পর শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্কুল পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বিয়ন্সের পক্ষ থেকে এই অনুদান নিয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ