ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের

ফাইল ছবি
ফলো করুন

নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার বন্ধে করা মামলায় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে শর্তসাপেক্ষে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমঝোতা সম্পন্ন না হলে এবং অভিনেতা মামলা চালিয়ে যেতে চাইলে পরবর্তী শুনানিতে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পক্ষগুলোর মধ্যে চলমান সমঝোতা চূড়ান্ত করার জন্য আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

শুনানিতে অমিতাভ বচ্চনের আইনজীবী ধ্রুব আনন্দ জানান, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মধ্যস্থতার মাধ্যমে কয়েকটি পক্ষের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে অভিনেতার পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় চুক্তিগুলোতে স্বাক্ষর করা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে সমঝোতার প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট নথি আদালতে জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান আইনজীবী। আদালত সেই আবেদন বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত দেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা সম্পন্ন বা কার্যকর না হলে এবং অমিতাভ মামলা অব্যাহত রাখতে চাইলে তাকে পরবর্তী শুনানিতে সশরীরে হাজির হতে হবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

মামলার সূত্রপাত ২০২২ সালে। ওই বছর নিজের ব্যক্তিস্বত্ব ও প্রচারস্বত্ব রক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অমিতাভ বচ্চন।

অভিনেতার অভিযোগ ছিল, কয়েকটি মোবাইল অ্যাপ নির্মাতা তার জনপ্রিয় টেলিভিশন কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নাম ব্যবহার করে অনুমতি ছাড়াই লটারি কার্যক্রম পরিচালনা করছিল।

এ ছাড়া বিভিন্ন বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তার নাম, ছবি এবং পরিচিতি বাণিজ্যিক উদ্দেশ্যে অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

এসব কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

পরে ২০২২ সালের নভেম্বরে বিচারপতি নবীন চাওলা অমিতাভের ব্যক্তিস্বত্ব ও প্রচারস্বত্ব সুরক্ষায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।

সেই সময় আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কয়েকটি পক্ষ অভিনেতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার সম্মতি ছাড়াই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে তার সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিন ধরে চলা মামলাটিতে বর্তমানে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে সমঝোতা চূড়ান্ত না হলে পরবর্তী শুনানিতে অমিতাভ বচ্চনের ব্যক্তিগত উপস্থিতির শর্ত বহাল থাকবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ট্যাগ : বলিউড অমিতাভ বচ্চন দিল্লি হাইকোর্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার বন্ধে করা মামলায় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে শর্তসাপেক্ষে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমঝোতা সম্পন্ন না হলে এবং অভিনেতা মামলা চালিয়ে যেতে চাইলে পরবর্তী শুনানিতে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পক্ষগুলোর মধ্যে চলমান সমঝোতা চূড়ান্ত করার জন্য আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

শুনানিতে অমিতাভ বচ্চনের আইনজীবী ধ্রুব আনন্দ জানান, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মধ্যস্থতার মাধ্যমে কয়েকটি পক্ষের সঙ্গে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে অভিনেতার পক্ষ থেকে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় চুক্তিগুলোতে স্বাক্ষর করা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে সমঝোতার প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট নথি আদালতে জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান আইনজীবী। আদালত সেই আবেদন বিবেচনায় নিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত দেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা সম্পন্ন বা কার্যকর না হলে এবং অমিতাভ মামলা অব্যাহত রাখতে চাইলে তাকে পরবর্তী শুনানিতে সশরীরে হাজির হতে হবে বলে জানিয়ে দিয়েছেন আদালত।

মামলার সূত্রপাত ২০২২ সালে। ওই বছর নিজের ব্যক্তিস্বত্ব ও প্রচারস্বত্ব রক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অমিতাভ বচ্চন।

অভিনেতার অভিযোগ ছিল, কয়েকটি মোবাইল অ্যাপ নির্মাতা তার জনপ্রিয় টেলিভিশন কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর নাম ব্যবহার করে অনুমতি ছাড়াই লটারি কার্যক্রম পরিচালনা করছিল।

এ ছাড়া বিভিন্ন বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তার নাম, ছবি এবং পরিচিতি বাণিজ্যিক উদ্দেশ্যে অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।

এসব কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

পরে ২০২২ সালের নভেম্বরে বিচারপতি নবীন চাওলা অমিতাভের ব্যক্তিস্বত্ব ও প্রচারস্বত্ব সুরক্ষায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।

সেই সময় আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কয়েকটি পক্ষ অভিনেতার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তার সম্মতি ছাড়াই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে তার সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

দীর্ঘদিন ধরে চলা মামলাটিতে বর্তমানে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে সমঝোতা চূড়ান্ত না হলে পরবর্তী শুনানিতে অমিতাভ বচ্চনের ব্যক্তিগত উপস্থিতির শর্ত বহাল থাকবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ