ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পিংক বাসে নারী চালক নিয়োগ দেবে বিআরটিসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ‘ওয়াক ইন ইন্টারভিউ’র মাধ্যমে নারী চালক নিয়োগের প্রাথমিক নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিআরটিসি জানায়, শুধু নারী যাত্রীদের জন্য পরিচালিত পিংক বাস সার্ভিসে নারী চালক ও নারী কন্ডাক্টর নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেবা আরও কার্যকর করতে কিছুসংখ্যক নারী চালক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

তবে যেসব প্রার্থীর বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তারাও প্রাথমিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে উপস্থিত হতে হবে। সেখানে গাড়ি চালনা পরীক্ষার মাধ্যমে প্রাথমিক নির্বাচন করা হবে।

প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের যাতায়াত ভাতা দেওয়া হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিনামূল্যে ভারী গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার খরচও বিআরটিসি বহন করবে।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে বিআরটিসির নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বিআরটিসি জানিয়েছে, নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হবে না। ভবিষ্যতে সংস্থাটির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এসব প্রার্থী অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।

ট্যাগ : পিংক বাস বিআরটিসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পিংক বাসে নারী চালক নিয়োগ দেবে বিআরটিসি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’-এর জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ‘ওয়াক ইন ইন্টারভিউ’র মাধ্যমে নারী চালক নিয়োগের প্রাথমিক নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিআরটিসি জানায়, শুধু নারী যাত্রীদের জন্য পরিচালিত পিংক বাস সার্ভিসে নারী চালক ও নারী কন্ডাক্টর নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সেবা আরও কার্যকর করতে কিছুসংখ্যক নারী চালক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

তবে যেসব প্রার্থীর বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তারাও প্রাথমিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে উপস্থিত হতে হবে। সেখানে গাড়ি চালনা পরীক্ষার মাধ্যমে প্রাথমিক নির্বাচন করা হবে।

প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের যাতায়াত ভাতা দেওয়া হবে না।

প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিনামূল্যে ভারী গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে থাকা ও খাওয়ার খরচও বিআরটিসি বহন করবে।

প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে বিআরটিসির নিয়ম অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বিআরটিসি জানিয়েছে, নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হবে না। ভবিষ্যতে সংস্থাটির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এসব প্রার্থী অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ