ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

মানুষকে ধনী হওয়ার কৌশল শেখানো লেখকই ১২০ কোটি ডলারের ঋণের ভারে

ছবি : সংগৃহিত
ফলো করুন

‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি জানিয়েছেন, তার প্রায় ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ রয়েছে। অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ বিষয়ে বিশ্বজুড়ে পরিচিত এই লেখকের বিপুল ঋণের তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, এত বড় দায় থাকার পরও তিনি কীভাবে নিজেকে সফল বিনিয়োগকারী হিসেবে তুলে ধরেন।

তবে কিয়োসাকির ব্যাখ্যা অনুযায়ী, এই পুরো অর্থ তার ব্যক্তিগত ঋণ নয়। এর বড় অংশ আবাসন খাতে বিভিন্ন অংশীদারত্বমূলক বিনিয়োগের সঙ্গে যুক্ত। এসব ঋণের বিপরীতে রয়েছে সম্পদ, যা থেকে আয় তৈরি হচ্ছে।

মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের এক প্রতিবেদনে কিয়োসাকির আর্থিক দর্শন, ব্যক্তিজীবন এবং ব্যবসায়িক যাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের জন্য ৭৯ বছর বয়সী এই লেখকের সঙ্গে কথা বলেন সাংবাদিক ক্রিস্টোফার কক্স।

১৯৯৭ সালে প্রকাশিত ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান কিয়োসাকি। বইটি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। প্রকাশনা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বইটির ৪ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং এটি বহু ভাষায় অনূদিত হয়েছে।

কিয়োসাকির মূল দর্শন হলো, শুধু চাকরি থেকে আয় করার ওপর নির্ভর না করে এমন সম্পদ তৈরি করা, যা নিয়মিত আয় দিতে পারে। তিনি দীর্ঘদিন ধরে আবাসন, ব্যবসা ও অন্যান্য সম্পদে বিনিয়োগের জন্য ঋণ ব্যবহারের পক্ষে কথা বলে আসছেন।

তার মতে, যে ঋণ আয় তৈরি করে এমন সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয়, সেটি সম্পদ তৈরির একটি মাধ্যম হতে পারে। তবে অর্থনীতিবিদদের অনেকে মনে করেন, এই ধরনের কৌশলে ঝুঁকিও রয়েছে। কারণ সম্পদের মূল্য কমে গেলে বা আয় কমে গেলে ঋণের চাপ বড় সমস্যায় পরিণত হতে পারে।

কিয়োসাকির সাবেক স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার কিম কিয়োসাকির দাবি, তাদের অংশীদারিত্বে প্রায় ১ হাজার ৫০০টি আবাসন ইউনিট রয়েছে। এসব সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট ঋণ মিলিয়েই বড় অঙ্কের দায় তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পুরো অর্থকে কিয়োসাকির ব্যক্তিগত ঋণ হিসেবে দেখা ঠিক হবে না।

কিয়োসাকি এর আগেও প্রকাশ্যে বলেছেন, তিনি বড় অঙ্কের ঋণকে ভয় পান না। ২০২৪ সালে তিনি জানিয়েছিলেন, তার ঋণের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি। তার যুক্তি, ধনী বিনিয়োগকারীরা অনেক সময় ঋণকে সম্পদ কেনার উপায় হিসেবে ব্যবহার করেন।

তবে কিয়োসাকির ব্যবসায়িক ইতিহাসে বিতর্কও রয়েছে। ২০১২ সালে তার ‘রিচ ড্যাড’ ব্র্যান্ডের একটি প্রতিষ্ঠান দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল। এছাড়া বিভিন্ন সময় তার আর্থিক প্রশিক্ষণ কর্মসূচি ও বিনিয়োগ পরামর্শ নিয়েও সমালোচনা হয়েছে।

তারপরও ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের জনপ্রিয়তা অটুট রয়েছে। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিয়োসাকির জীবন ও চিন্তাধারায় তার পারিবারিক অভিজ্ঞতারও বড় প্রভাব রয়েছে। বইয়ে তিনি দুই ধরনের আর্থিক মানসিকতার উদাহরণ তুলে ধরেন, যেখানে একটি চরিত্র নিরাপদ চাকরি ও প্রচলিত অর্থনৈতিক ধারণার প্রতীক, আর অন্যটি সম্পদ তৈরি ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে।

তিনি মার্কিন ব্যবসায়ী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে দুটি বইও লিখেছেন। পাশাপাশি স্বর্ণ, অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়ে তার বিভিন্ন মন্তব্য নিয়েও বহুবার আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, কিয়োসাকির ১২০ কোটি ডলারের ঋণ তার বিনিয়োগ কৌশলের অংশ হলেও এটি একই সঙ্গে বড় ধরনের ঝুঁকির বিষয়। তার দর্শন অনুযায়ী ঋণ সম্পদ তৈরির হাতিয়ার হতে পারে, তবে সেই কৌশল সফল করতে সম্পদ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: ভ্যানিটি ফেয়ার

ট্যাগ : অর্থনীতি বিনিয়োগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মানুষকে ধনী হওয়ার কৌশল শেখানো লেখকই ১২০ কোটি ডলারের ঋণের ভারে

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিয়োসাকি জানিয়েছেন, তার প্রায় ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ রয়েছে। অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ বিষয়ে বিশ্বজুড়ে পরিচিত এই লেখকের বিপুল ঋণের তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, এত বড় দায় থাকার পরও তিনি কীভাবে নিজেকে সফল বিনিয়োগকারী হিসেবে তুলে ধরেন।

তবে কিয়োসাকির ব্যাখ্যা অনুযায়ী, এই পুরো অর্থ তার ব্যক্তিগত ঋণ নয়। এর বড় অংশ আবাসন খাতে বিভিন্ন অংশীদারত্বমূলক বিনিয়োগের সঙ্গে যুক্ত। এসব ঋণের বিপরীতে রয়েছে সম্পদ, যা থেকে আয় তৈরি হচ্ছে।

মার্কিন সাময়িকী ভ্যানিটি ফেয়ারের এক প্রতিবেদনে কিয়োসাকির আর্থিক দর্শন, ব্যক্তিজীবন এবং ব্যবসায়িক যাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের জন্য ৭৯ বছর বয়সী এই লেখকের সঙ্গে কথা বলেন সাংবাদিক ক্রিস্টোফার কক্স।

১৯৯৭ সালে প্রকাশিত ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান কিয়োসাকি। বইটি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা ও বিনিয়োগ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। প্রকাশনা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বইটির ৪ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং এটি বহু ভাষায় অনূদিত হয়েছে।

কিয়োসাকির মূল দর্শন হলো, শুধু চাকরি থেকে আয় করার ওপর নির্ভর না করে এমন সম্পদ তৈরি করা, যা নিয়মিত আয় দিতে পারে। তিনি দীর্ঘদিন ধরে আবাসন, ব্যবসা ও অন্যান্য সম্পদে বিনিয়োগের জন্য ঋণ ব্যবহারের পক্ষে কথা বলে আসছেন।

তার মতে, যে ঋণ আয় তৈরি করে এমন সম্পদ কেনার কাজে ব্যবহার করা হয়, সেটি সম্পদ তৈরির একটি মাধ্যম হতে পারে। তবে অর্থনীতিবিদদের অনেকে মনে করেন, এই ধরনের কৌশলে ঝুঁকিও রয়েছে। কারণ সম্পদের মূল্য কমে গেলে বা আয় কমে গেলে ঋণের চাপ বড় সমস্যায় পরিণত হতে পারে।

কিয়োসাকির সাবেক স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার কিম কিয়োসাকির দাবি, তাদের অংশীদারিত্বে প্রায় ১ হাজার ৫০০টি আবাসন ইউনিট রয়েছে। এসব সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট ঋণ মিলিয়েই বড় অঙ্কের দায় তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পুরো অর্থকে কিয়োসাকির ব্যক্তিগত ঋণ হিসেবে দেখা ঠিক হবে না।

কিয়োসাকি এর আগেও প্রকাশ্যে বলেছেন, তিনি বড় অঙ্কের ঋণকে ভয় পান না। ২০২৪ সালে তিনি জানিয়েছিলেন, তার ঋণের পরিমাণ ১০০ কোটি ডলারের বেশি। তার যুক্তি, ধনী বিনিয়োগকারীরা অনেক সময় ঋণকে সম্পদ কেনার উপায় হিসেবে ব্যবহার করেন।

তবে কিয়োসাকির ব্যবসায়িক ইতিহাসে বিতর্কও রয়েছে। ২০১২ সালে তার ‘রিচ ড্যাড’ ব্র্যান্ডের একটি প্রতিষ্ঠান দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল। এছাড়া বিভিন্ন সময় তার আর্থিক প্রশিক্ষণ কর্মসূচি ও বিনিয়োগ পরামর্শ নিয়েও সমালোচনা হয়েছে।

তারপরও ‘রিচ ড্যাড, পুওর ড্যাড’ বইয়ের জনপ্রিয়তা অটুট রয়েছে। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কিয়োসাকির জীবন ও চিন্তাধারায় তার পারিবারিক অভিজ্ঞতারও বড় প্রভাব রয়েছে। বইয়ে তিনি দুই ধরনের আর্থিক মানসিকতার উদাহরণ তুলে ধরেন, যেখানে একটি চরিত্র নিরাপদ চাকরি ও প্রচলিত অর্থনৈতিক ধারণার প্রতীক, আর অন্যটি সম্পদ তৈরি ও বিনিয়োগের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে।

তিনি মার্কিন ব্যবসায়ী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে দুটি বইও লিখেছেন। পাশাপাশি স্বর্ণ, অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়ে তার বিভিন্ন মন্তব্য নিয়েও বহুবার আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, কিয়োসাকির ১২০ কোটি ডলারের ঋণ তার বিনিয়োগ কৌশলের অংশ হলেও এটি একই সঙ্গে বড় ধরনের ঝুঁকির বিষয়। তার দর্শন অনুযায়ী ঋণ সম্পদ তৈরির হাতিয়ার হতে পারে, তবে সেই কৌশল সফল করতে সম্পদ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: ভ্যানিটি ফেয়ার

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ