ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত
ফলো করুন

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিমের বাড়িও ঢাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সৈকতের লাইফগার্ডরা জানান, দুপুরে একটি পর্যটক দলের সদস্যদের সঙ্গে লাবণী পয়েন্টে সাগরে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। কিছুক্ষণ পর উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে তারা ভেসে যান।

পরে উদ্ধারকারীরা ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে লাবণী পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাগরে গোসল করতে গিয়ে দুই পর্যটক ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে।

জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম প্রায় ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দলটি কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিল। তাদের মধ্যে ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ছিলেন।

ট্যাগ : কক্সবাজার পর্যটক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন ঢাকার কুড়িল চৌরাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিমের বাড়িও ঢাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সৈকতের লাইফগার্ডরা জানান, দুপুরে একটি পর্যটক দলের সদস্যদের সঙ্গে লাবণী পয়েন্টে সাগরে নামেন ইয়াছিন ও ইব্রাহিম। কিছুক্ষণ পর উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে তারা ভেসে যান।

পরে উদ্ধারকারীরা ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে লাবণী পয়েন্ট ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সাগরে গোসল করতে গিয়ে দুই পর্যটক ভেসে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধারকারী দল কাজ করছে।

জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম প্রায় ১১০ জনের একটি দলের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দলটি কলাতলীর হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিল। তাদের মধ্যে ‘আই জেট কেপি’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ