সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ ফ্লাইটে নিহতদের ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ১৬ বাংলাদেশি নিহত হন। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ধাপে ৯ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হচ্ছে।
মন্তব্যসমূহ