ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মোদির বার্তা, ‘ঈদ মোবারক’

ছবি: সংগৃহীত
ফলো করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঐক্য, আনন্দ, মানবিকতা ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ও মোদির শুভেচ্ছাবার্তাটি প্রকাশ করেছে। সেখানে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই উপলক্ষ মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করবে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে।

মোদি আরও কামনা করেন, মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা যেন সবাইকে পথ দেখায়। বার্তার শুরুতেই তিনি ‘ঈদ মোবারক’ জানিয়ে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা, দোয়া, মিলাদ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশেও দিনটি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, দরুদ পাঠ, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

ট্যাগ : নরেন্দ্র মোদি ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবীতে মোদির বার্তা, ‘ঈদ মোবারক’

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঐক্য, আনন্দ, মানবিকতা ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ও মোদির শুভেচ্ছাবার্তাটি প্রকাশ করেছে। সেখানে তিনি আশা প্রকাশ করেন, পবিত্র এই উপলক্ষ মানুষের মধ্যে ঐক্যের বন্ধন আরও শক্তিশালী করবে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে।

মোদি আরও কামনা করেন, মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের কল্যাণে অবদান রাখার মানসিকতা যেন সবাইকে পথ দেখায়। বার্তার শুরুতেই তিনি ‘ঈদ মোবারক’ জানিয়ে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানান। 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, শিক্ষা ও আদর্শ স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা, দোয়া, মিলাদ ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

বাংলাদেশেও দিনটি ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, দরুদ পাঠ, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ