ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একজন আইনসংঘাতে জড়িত শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে তেজগাঁও থানা এলাকায় ৩ জন, শেরেবাংলা নগর থানা এলাকায় ৮ জন, মোহাম্মদপুর থানা এলাকায় ২৪ জন, আদাবর থানা এলাকায় ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ৬ জন এবং হাতিরঝিল থানা এলাকায় ৬ জন রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইউসুফ শেখ (৩৩), মোছাঃ ছকিনা বেগম (৩০), জীবন খান, মোঃ রুবাই ইসলাম (২১), মোঃ সাগর (১৯), মোঃ শুভ (৩৩), মোঃ আল আমিন ব্যাপারী (৪৪), মোঃ বাবুল (৩২), মাহিদ হাওলাদার (১৮), মোঃ হৃদয় (১৮), মোহাম্মদ আলী (২২), মোঃ ইলিয়াস হোসেন বাবলু (২১), মোঃ হাসনাইন হাসান (২০), মনির (২০), মোঃ সুজন (২২), রিয়াজ মোল্লা (৩৭), মোঃ সাব্বির (২০), মোঃ বেলাল ওরফে বিল্লাল (৪০), মোঃ শাহীন (২৬), বিল্লাল হোসেন মোহর (২২), মোঃ হায়দার আলী, মোঃ রুবেল (২১), হিরা ওরফে মোজাহিরা (২৯), নাজমা আক্তার (৪১), সৈয়দ মাহমুদুল মুদ্দাসসির হেমাহামুদ, মোঃ নাছির হোসেন (২০), মোঃ শহিদুল ইসলাম (৩০), মোঃ আজগর (৪০), শিয়াল হাসান (২২), মোঃ রনি হোসেন (২৮), মোঃ আরিফুর রহমান সিফাত (২৭), মোঃ রাসেল ইসলাম (২৯), মোঃ মানিক (৩৫), মোঃ অলি (২২), মোছাঃ রোকসানা (২০), আব্দুর রহমান হৃদয় (২১), মোমেনা আক্তার মাইশা (১৯), মোঃ সজল (২৩), মোঃ সাজ্জাদ (১৯), মোঃ শাকিল মাঝি (২২), মোঃ সৌরভ (১৯), মোঃ ইমরান (১৯), মোঃ হৃদয় হোসেন (২০), মোঃ কামরুল ইসলাম (২৪), মোঃ সুমন হোসেন (২০), লিপি আক্তার (৩২), সাজ্জাদ হোসেন সোহেল (৪২), মোঃ সোহাগ (৩৮), মোঃ সজিব (২৪), মোঃ মেহেদী (২৪), মোঃ জুবাইর হোসাইন (২২) এবং রমজান (৩৬)।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ