ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে অচলাবস্থা কাটাতে ইরান-ওমানের নতুন উদ্যোগ

হরমুজে অচলাবস্থা কাটাতে ইরান-ওমানের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। দুই দেশ প্রণালিতে একটি যৌথ সাময়িক নৌ চলাচল পথ তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করেছে।

রয়টার্স জানিয়েছে, ইরান ও ওমান মঙ্গলবার হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে পুনরায় আলোচনা শুরু করে। আলোচনায় একটি ‘যৌথ সাময়িক নৌ চলাচল পথ’ তৈরির পাশাপাশি প্রণালি থেকে মাইন অপসারণের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। সংঘাতের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো। 

সাম্প্রতিক সময়ে প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি এক সপ্তাহান্তে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালি অতিক্রম করে, যেখানে আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১। 

তবে হরমুজের মাইন অপসারণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান-ওমানের বক্তব্যে পার্থক্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন ইতোমধ্যে অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে। নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তা ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এর বিপরীতে ইরান ও ওমানের সাম্প্রতিক আলোচনায় প্রণালি থেকে মাইন সরানোর পরিকল্পনা এখনো আলোচ্য বিষয় হিসেবে রয়েছে। ফলে হরমুজ পুরোপুরি মাইনমুক্ত হয়েছে কি না, তা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান রয়েছে।

পরিস্থিতির ঝুঁকিও পুরোপুরি কাটেনি। মঙ্গলবার ওমানের আশ শিসাহ এলাকা থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের ক্ষমতা হারায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা। 

অন্যদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করছে ওয়াশিংটন। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে কমিয়ে আনা কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশনে আবার কর্মী পাঠানো শুরু হয়েছে। 

হরমুজ নিয়ে ইরান-ওমানের নতুন আলোচনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। প্রণালিতে জাহাজ চলাচল বাড়তে পারে এমন আশায় বুধবার ব্রেন্ট ও মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। 

তবে সাময়িক নৌপথ নিয়ে সমঝোতা হলেই হরমুজ পুরোপুরি খুলে যাবে, এমন নিশ্চয়তা এখনো নেই। এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধের সমাধানসহ তেহরানের কিছু শর্ত পূরণ না হলে শুধু ওমানের সঙ্গে সমঝোতা প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। 

ফলে ইরান-ওমানের নতুন আলোচনা হরমুজ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও বড় কূটনৈতিক সমঝোতার প্রয়োজন হতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হরমুজে অচলাবস্থা কাটাতে ইরান-ওমানের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেই কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। দুই দেশ প্রণালিতে একটি যৌথ সাময়িক নৌ চলাচল পথ তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা করেছে।

রয়টার্স জানিয়েছে, ইরান ও ওমান মঙ্গলবার হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে পুনরায় আলোচনা শুরু করে। আলোচনায় একটি ‘যৌথ সাময়িক নৌ চলাচল পথ’ তৈরির পাশাপাশি প্রণালি থেকে মাইন অপসারণের পরিকল্পনা নিয়েও কথা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যায়। সংঘাতের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হতো। 

সাম্প্রতিক সময়ে প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি এক সপ্তাহান্তে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ প্রণালি অতিক্রম করে, যেখানে আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩১। 

তবে হরমুজের মাইন অপসারণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান-ওমানের বক্তব্যে পার্থক্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন ইতোমধ্যে অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে। নতুন করে কোনো জাহাজ বা নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তা ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

এর বিপরীতে ইরান ও ওমানের সাম্প্রতিক আলোচনায় প্রণালি থেকে মাইন সরানোর পরিকল্পনা এখনো আলোচ্য বিষয় হিসেবে রয়েছে। ফলে হরমুজ পুরোপুরি মাইনমুক্ত হয়েছে কি না, তা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান রয়েছে।

পরিস্থিতির ঝুঁকিও পুরোপুরি কাটেনি। মঙ্গলবার ওমানের আশ শিসাহ এলাকা থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের ক্ষমতা হারায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা। 

অন্যদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করছে ওয়াশিংটন। এরই মধ্যে নিরাপত্তাজনিত কারণে কমিয়ে আনা কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশনে আবার কর্মী পাঠানো শুরু হয়েছে। 

হরমুজ নিয়ে ইরান-ওমানের নতুন আলোচনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। প্রণালিতে জাহাজ চলাচল বাড়তে পারে এমন আশায় বুধবার ব্রেন্ট ও মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে। 

তবে সাময়িক নৌপথ নিয়ে সমঝোতা হলেই হরমুজ পুরোপুরি খুলে যাবে, এমন নিশ্চয়তা এখনো নেই। এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধের সমাধানসহ তেহরানের কিছু শর্ত পূরণ না হলে শুধু ওমানের সঙ্গে সমঝোতা প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য যথেষ্ট হবে না। 

ফলে ইরান-ওমানের নতুন আলোচনা হরমুজ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি পুরোপুরি স্বাভাবিক হতে আরও বড় কূটনৈতিক সমঝোতার প্রয়োজন হতে পারে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ