ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাকসুর জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন ছাত্রশিবিরের

রাকসুর জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন ছাত্রশিবিরের
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সালের দাবি, জিএস যে হিসাব দিয়েছেন তা প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন মুজাহিদ ফয়সাল। ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

মুজাহিদ ফয়সাল বলেন, রাকসুর জিএস দাপ্তরিক ব্যয়ের ব্যাখ্যায় আপ্যায়ন ও যাতায়াত খাতের কথা উল্লেখ করেছেন। কিন্তু শুধু এসব খাতে ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে—এমন হিসাব বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন।

শিবির সভাপতির দাবি, তাদের সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দপ্তরের ব্যয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, সংস্কৃতি, পরিবেশ ও সমাজকল্যাণ, মিডিয়া ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, মহিলা বিষয়ক এবং সাহিত্য ও বিতর্ক—এই ছয়টি দপ্তরে মোট প্রায় ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ ছাড়া ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের খরচ যুক্ত করলেও সেখানে আরও সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকা ব্যয় হতে পারে বলে দাবি করেন তিনি। এ কারণে জিএসের দেওয়া মোট ব্যয়ের হিসাব নিয়ে জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন মুজাহিদ ফয়সাল।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আম্মার ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত নন। তাই তাঁর কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। তবে তাদের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের কার্যক্রমের দায় সংগঠন বহন করবে বলে জানান তিনি।

এদিকে, ছাত্রশিবির সভাপতির বক্তব্যের জবাবে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, মুজাহিদ ফয়সাল রাকসুর সদস্য নন। তিনি কোন উৎস থেকে এসব তথ্য পেয়েছেন, সেটি তার কাছেই জানতে হবে।

আম্মারের দাবি, রাকসুর নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক সংসদের হিসাব পরিচালনার দায়িত্বে থাকেন এবং কোষাধ্যক্ষের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ গ্রহণ করেন। অর্থ উত্তোলনের সময় তা সংসদের দাপ্তরিক ব্যয় হিসেবে হিসাবভুক্ত করা হয়। তাই পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের আগে ব্যয় নিয়ে মন্তব্য করা উচিত নয়।

তিনি বলেন, তাঁর দায়িত্বের মেয়াদ এখনো প্রায় আড়াই মাস বাকি রয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর ভাউচার ও প্রয়োজনীয় নথিসহ সম্পূর্ণ ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু, আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক কাজে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা জানিয়েছিলেন।

ট্যাগ : ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সালাহউদ্দিন আম্মার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাকসুর জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে প্রশ্ন ছাত্রশিবিরের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি মুজাহিদ ফয়সালের দাবি, জিএস যে হিসাব দিয়েছেন তা প্রকৃত ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন মুজাহিদ ফয়সাল। ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

মুজাহিদ ফয়সাল বলেন, রাকসুর জিএস দাপ্তরিক ব্যয়ের ব্যাখ্যায় আপ্যায়ন ও যাতায়াত খাতের কথা উল্লেখ করেছেন। কিন্তু শুধু এসব খাতে ৩ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে—এমন হিসাব বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন।

শিবির সভাপতির দাবি, তাদের সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন দপ্তরের ব্যয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী, সংস্কৃতি, পরিবেশ ও সমাজকল্যাণ, মিডিয়া ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, মহিলা বিষয়ক এবং সাহিত্য ও বিতর্ক—এই ছয়টি দপ্তরে মোট প্রায় ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

এ ছাড়া ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের খরচ যুক্ত করলেও সেখানে আরও সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকা ব্যয় হতে পারে বলে দাবি করেন তিনি। এ কারণে জিএসের দেওয়া মোট ব্যয়ের হিসাব নিয়ে জবাবদিহি প্রয়োজন বলে মন্তব্য করেন মুজাহিদ ফয়সাল।

তিনি আরও বলেন, সালাহউদ্দিন আম্মার ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত নন। তাই তাঁর কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না। তবে তাদের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের কার্যক্রমের দায় সংগঠন বহন করবে বলে জানান তিনি।

এদিকে, ছাত্রশিবির সভাপতির বক্তব্যের জবাবে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, মুজাহিদ ফয়সাল রাকসুর সদস্য নন। তিনি কোন উৎস থেকে এসব তথ্য পেয়েছেন, সেটি তার কাছেই জানতে হবে।

আম্মারের দাবি, রাকসুর নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক সংসদের হিসাব পরিচালনার দায়িত্বে থাকেন এবং কোষাধ্যক্ষের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ গ্রহণ করেন। অর্থ উত্তোলনের সময় তা সংসদের দাপ্তরিক ব্যয় হিসেবে হিসাবভুক্ত করা হয়। তাই পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের আগে ব্যয় নিয়ে মন্তব্য করা উচিত নয়।

তিনি বলেন, তাঁর দায়িত্বের মেয়াদ এখনো প্রায় আড়াই মাস বাকি রয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর ভাউচার ও প্রয়োজনীয় নথিসহ সম্পূর্ণ ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত করতে রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালু, আধুনিক মেডিকেল সেন্টার স্থাপন, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার দাপ্তরিক কাজে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের কথা জানিয়েছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ