ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক চরিত্র গড়ার আহ্বান মুজিবুর রহমানের

বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিক ও প্রযুক্তিগত যোগ্যতার পাশাপাশি নৈতিকতা, আত্মশুদ্ধি এবং স্রষ্টার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ বিভাগের উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী ‘প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শুধু ভালো ফলাফল বা প্রযুক্তিগত দক্ষতা একজন মানুষকে পূর্ণাঙ্গ সফলতার দিকে নিয়ে যেতে পারে না। জ্ঞান ও দক্ষতার সঙ্গে উন্নত চরিত্র, আত্মিক শুদ্ধতা এবং নৈতিক দিকনির্দেশনার সমন্বয় প্রয়োজন।তিনি বলেন, ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবে, তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও দূরদর্শিতার পাশাপাশি সঠিক মূল্যবোধ থাকতে হবে। চরিত্র ও যোগ্যতার সমন্বয় ছাড়া আদর্শ নেতৃত্ব গড়ে ওঠা কঠিন।[BANGVIEWS-POST:4857]আয়োজকদের তথ্যমতে, ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত গাজীপুরে প্রশিক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।ক্যাম্পে কলেজ জীবনে প্রবেশের আগে শিক্ষার্থীদের ভাষাগত, প্রযুক্তিগত ও ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। ইংরেজি ও কম্পিউটার বিষয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি কুরআন তিলাওয়াত, বিভিন্ন বিষয়ভিত্তিক অধ্যয়ন, প্রেরণামূলক আলোচনা এবং সৃজনশীল কার্যক্রমের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, এসএসসি বা দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতের জন্য জ্ঞান, দক্ষতা ও নৈতিক শক্তির সমন্বয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, বাংলাদেশের বড় শক্তি তার মানবসম্পদ। তরুণদের মেধা সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষার্থীদের সততা, দূরদর্শিতা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের তৈরি করতে হবে।সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, শুধু দূরদর্শী পরিকল্পনা থাকলেই নেতৃত্ব সফল হয় না। নৈতিক ভিত্তি দুর্বল হলে সেই নেতৃত্ব ভুল পথে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নেতৃত্বের ক্ষেত্রে সততা ও নৈতিক দৃঢ়তাকে সমান গুরুত্ব দিতে হবে।[BANGVIEWS-POST:4856]ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মেধা, সততা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি মত দেন।ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনায় সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে ভবিষ্যৎ নেতৃত্বকে জ্ঞাননির্ভর ও উদ্ভাবনী হতে হবে। নিজেদের ক্যারিয়ার পরিকল্পনাকেও দেশ ও মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত করার পরামর্শ দেন তিনি।ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, মেধা ও দক্ষতা মানুষকে এগিয়ে যাওয়ার সক্ষমতা দিলেও সেই সক্ষমতা সঠিক পথে ব্যবহারের জন্য নৈতিক চরিত্র ও দায়িত্ববোধ প্রয়োজন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যৎ শিক্ষাজীবন ও নেতৃত্বের জন্য অংশগ্রহণকারীদের প্রস্তুত করাই এই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল।

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক চরিত্র গড়ার আহ্বান মুজিবুর রহমানের