ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাড়ে চার দশক পর সন্ত্রাসবাদের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

সাড়ে চার দশক পর সন্ত্রাসবাদের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ ৪৫ বছর পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র’ বা স্টেট স্পন্সর অব টেররিজম (এসএসটি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সম্পর্কেও মার্কিন নিষেধাজ্ঞামূলক তালিকা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর ফলে সিরিয়ার ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে সামরিক ও অন্যান্য সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মার্কিন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দীর্ঘ ১৪ বছরের সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এইচটিএসের ওপর থাকা ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে শ্রেণিবিন্যাসও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে সিরিয়ার বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অতীতে এইচটিএসের নেতৃত্বে ছিলেন। সংগঠনটি একসময় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রও দেশটির বিষয়ে নীতিতে পরিবর্তন আনছে।

এর আগে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের রাজধানী আঙ্কারায় আহমেদ আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

এদিকে, সম্প্রতি সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর অঞ্চলটির পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে। ওই হামলার ঘটনায় তুরস্ক কঠোর প্রতিক্রিয়া জানায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হামলাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

১৯৭৯ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ওয়াশিংটন। তখন দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। শীতল যুদ্ধের সময় সিরিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাশাপাশি লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সিরিয়ার সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের মতবিরোধ ছিল।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সিরিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সাড়ে চার দশক পর সন্ত্রাসবাদের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ ৪৫ বছর পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্র’ বা স্টেট স্পন্সর অব টেররিজম (এসএসটি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সম্পর্কেও মার্কিন নিষেধাজ্ঞামূলক তালিকা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এর ফলে সিরিয়ার ওপর থাকা কিছু রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে সামরিক ও অন্যান্য সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মার্কিন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দীর্ঘ ১৪ বছরের সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশটির পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, এইচটিএসের ওপর থাকা ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে শ্রেণিবিন্যাসও প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে সিরিয়ার বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অতীতে এইচটিএসের নেতৃত্বে ছিলেন। সংগঠনটি একসময় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রও দেশটির বিষয়ে নীতিতে পরিবর্তন আনছে।

এর আগে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের রাজধানী আঙ্কারায় আহমেদ আল-শারার সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর বিষয়টি আরও গুরুত্ব পায়।

এদিকে, সম্প্রতি সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর অঞ্চলটির পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়েছে। ওই হামলার ঘটনায় তুরস্ক কঠোর প্রতিক্রিয়া জানায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হামলাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

১৯৭৯ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ওয়াশিংটন। তখন দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। শীতল যুদ্ধের সময় সিরিয়ার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাশাপাশি লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সিরিয়ার সমর্থন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দীর্ঘদিনের মতবিরোধ ছিল।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ