ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা পুলিশ ১১ জন, পল্টন থানা পুলিশ ২১ জন, সবুজবাগ থানা পুলিশ ৫ জন, খিলগাঁও থানা পুলিশ ৭ জন, রামপুরা থানা পুলিশ ৯ জন, শাহজাহানপুর থানা পুলিশ ১০ জন এবং মুগদা থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্যসমূহ