ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নবাবগঞ্জে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত শিশু সন্তান

সংগৃহীত ছবি
ফলো করুন

দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়কের পাশে অসতর্কভাবে গাছ কাটার সময় ডাল ভেঙে মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের শিশু সন্তান রিয়াদকে সঙ্গে নিয়ে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইয়াছিন আলী। পথিমধ্যে ভাগলপুর মহেশপুর ব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় গাছের ডাল কাটছিলেন কাঠুরিয়ারা। কোনো ধরনের সতর্কবার্তা বা ব্যারিকেড ছাড়াই ডাল কাটার সময় হঠাৎ একটি ভারী ডাল সজোরে চলন্ত মোটরসাইকেল আরোহী ইয়াছিনের মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং ডালের তীব্র আঘাতে পাশে থাকা শিশু রিয়াদ রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে নিকটস্থ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিশু রিয়াদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাস্থলটি নবাবগঞ্জ থানা সীমানার অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য অবহিত করা হয়েছে। বর্তমানে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

ট্যাগ : নবাবগঞ্জ দিনাজপুর দিনাজপুর সড়ক দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত শিশু সন্তান

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে মহাসড়কের পাশে অসতর্কভাবে গাছ কাটার সময় ডাল ভেঙে মাথায় পড়ে ইয়াছিন আলী (৩১) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর পাঁচ বছর বয়সী ছেলে মো. রিয়াদ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের ভাগলপুর মহেশপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী নবাবগঞ্জ উপজেলার সালঘড়িয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের শিশু সন্তান রিয়াদকে সঙ্গে নিয়ে বিরামপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইয়াছিন আলী। পথিমধ্যে ভাগলপুর মহেশপুর ব্রিজ এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় গাছের ডাল কাটছিলেন কাঠুরিয়ারা। কোনো ধরনের সতর্কবার্তা বা ব্যারিকেড ছাড়াই ডাল কাটার সময় হঠাৎ একটি ভারী ডাল সজোরে চলন্ত মোটরসাইকেল আরোহী ইয়াছিনের মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং ডালের তীব্র আঘাতে পাশে থাকা শিশু রিয়াদ রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়।

পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে নিকটস্থ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শিশু রিয়াদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাস্থলটি নবাবগঞ্জ থানা সীমানার অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের জন্য অবহিত করা হয়েছে। বর্তমানে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ