ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

রাজধানীর মতিঝিলে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।বুধবার বিকেলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও দোকান সরিয়ে দেওয়া হয়। অভিযানের পর পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের জায়গা উন্মুক্ত করা হয়।ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মতিঝিলে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান