রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৭২ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৫৩ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৭০ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ