ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা’: রাষ্ট্রপতির বার্তা

ছবি : সংগৃহীত
ফলো করুন

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি আন্তরিক সহমর্মিতা ও মর্যাদা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

১০ অক্টোবর পালিতব্য ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।

এবারের প্রতিপাদ্য—‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’—এর প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা এবং রাষ্ট্রীয় নীতি ও সেবা পরিকল্পনায় তাঁদের মতামতকে প্রাধান্য দেওয়াই এই প্রতিপাদ্যের মূল চেতনা।

রাষ্ট্রপতি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতা, কর্মদক্ষতা ও জীবনমানের একটি অবিচ্ছেদ্য অংশ। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা, পারিবারিক চাপ, একাকিত্ব, মাদকাসক্তি এবং কর্মক্ষেত্রের নানা টানাপোড়েন মানুষের মানসিক সুস্থতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ফলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দেওয়া অপরিহার্য। একটি কর্মক্ষম ও সুস্থ জাতি বিনির্মাণে এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানসিক স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবাকে সমন্বিত করার কার্যক্রম এগিয়ে চলেছে। এছাড়া কুসংস্কার ও ঝাড়ফুঁকের মতো অবৈজ্ঞানিক বা ক্ষতিকর চিকিৎসা পদ্ধতির পরিবর্তে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিজ্ঞানসম্মত চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তিনি। পরিশেষে রাষ্ট্রপতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

‘শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ মানসিক সুস্থতা’: রাষ্ট্রপতির বার্তা

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি আন্তরিক সহমর্মিতা ও মর্যাদা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আক্রান্তদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত সহায়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

১০ অক্টোবর পালিতব্য ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বিশেষ বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।

এবারের প্রতিপাদ্য—‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’—এর প্রাসঙ্গিকতা তুলে ধরে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা এবং রাষ্ট্রীয় নীতি ও সেবা পরিকল্পনায় তাঁদের মতামতকে প্রাধান্য দেওয়াই এই প্রতিপাদ্যের মূল চেতনা।

রাষ্ট্রপতি বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতা, কর্মদক্ষতা ও জীবনমানের একটি অবিচ্ছেদ্য অংশ। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপট, অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা, পারিবারিক চাপ, একাকিত্ব, মাদকাসক্তি এবং কর্মক্ষেত্রের নানা টানাপোড়েন মানুষের মানসিক সুস্থতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। ফলে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকে সমান গুরুত্ব দেওয়া অপরিহার্য। একটি কর্মক্ষম ও সুস্থ জাতি বিনির্মাণে এ ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানসিক স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামোর সঙ্গে মানসিক স্বাস্থ্যসেবাকে সমন্বিত করার কার্যক্রম এগিয়ে চলেছে। এছাড়া কুসংস্কার ও ঝাড়ফুঁকের মতো অবৈজ্ঞানিক বা ক্ষতিকর চিকিৎসা পদ্ধতির পরিবর্তে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিজ্ঞানসম্মত চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তিনি। পরিশেষে রাষ্ট্রপতি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ