ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ‘কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট’ আখ্যা দিয়ে এর সত্যতার অকাট্য প্রমাণ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হলে প্রশাসককে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ দাবি তোলা হয়।

এর আগে শুক্রবার সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই গণঅভ্যুত্থানের চিত্রাঙ্কন কর্মসূচি পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেন, ‘একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বলেছিলেন অটোরিকশাওয়ালাদের দাবি সরকারকে মানা উচিত। এটি অত্যন্ত হাস্যকর একটি বক্তব্য। পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে। জনগণের কাছে খোলস পাল্টিয়ে বারবার এভাবে পার পাওয়া যাবে না।’ তাঁর এই বক্তব্যে সরাসরি নাম উল্লেখ না থাকলেও জামায়াতের সেক্রেটারি জেনারেলকে স্পষ্টত নিশানা করা হয়েছে বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জামায়াত জানায়, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ মনগড়া মন্তব্য প্রকাশ করা প্রশাসনিক শিষ্টাচারের চরম পরিপন্থী। কোনো ব্যক্তির মালিকানায় বিপুল সংখ্যক অবৈধ বা বৈধ যান থাকার মতো স্পর্শকাতর অভিযোগ তোলার আগে তার গ্রহণযোগ্য ও যাচাইযোগ্য তথ্যপ্রমাণ জাতির সামনে হাজির করা অপরিহার্য ছিল।

দলটি আরও উল্লেখ করে, রাজধানী ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী যানজট নিরসন, পরিবহন শৃঙ্খলার উন্নয়ন এবং নিম্ন আয়ের চালকদের জীবিকার বিষয়টি একটি জটিল সামাজিক ও বাস্তবভিত্তিক সংকট। কোনো দলের নীতিগত অবস্থানের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও কার্যকর পলিসির মাধ্যমে মোকাবিলা করা উচিত; কোনো নেতার চরিত্র হনন বা অসত্য অভিযোগ তুলে নয়। দ্রুত এ বক্তব্যের প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা না হলে প্রশাসককে তাঁর অপেশাদার বক্তব্যের জন্য দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করতে হবে বলে দাবি জানায় জামায়াত।

ট্যাগ : জামায়াতে ইসলামী মিয়া গোলাম পরওয়ার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ব্যক্তিগত মালিকানায় ৭০০টি অটোরিকশা থাকার অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তবে এ অভিযোগকে সম্পূর্ণ ‘কাল্পনিক, ভিত্তিহীন ও বানোয়াট’ আখ্যা দিয়ে এর সত্যতার অকাট্য প্রমাণ জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে জামায়াত। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হলে প্রশাসককে অবিলম্বে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক প্রতিবাদ বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ দাবি তোলা হয়।

এর আগে শুক্রবার সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই গণঅভ্যুত্থানের চিত্রাঙ্কন কর্মসূচি পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মন্তব্য করেন, ‘একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বলেছিলেন অটোরিকশাওয়ালাদের দাবি সরকারকে মানা উচিত। এটি অত্যন্ত হাস্যকর একটি বক্তব্য। পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি নিজেরই ৭০০টি অটোরিকশা রয়েছে। জনগণের কাছে খোলস পাল্টিয়ে বারবার এভাবে পার পাওয়া যাবে না।’ তাঁর এই বক্তব্যে সরাসরি নাম উল্লেখ না থাকলেও জামায়াতের সেক্রেটারি জেনারেলকে স্পষ্টত নিশানা করা হয়েছে বলে দলটির বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জামায়াত জানায়, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার চেয়ারে বসে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও কুরুচিপূর্ণ মনগড়া মন্তব্য প্রকাশ করা প্রশাসনিক শিষ্টাচারের চরম পরিপন্থী। কোনো ব্যক্তির মালিকানায় বিপুল সংখ্যক অবৈধ বা বৈধ যান থাকার মতো স্পর্শকাতর অভিযোগ তোলার আগে তার গ্রহণযোগ্য ও যাচাইযোগ্য তথ্যপ্রমাণ জাতির সামনে হাজির করা অপরিহার্য ছিল।

দলটি আরও উল্লেখ করে, রাজধানী ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী যানজট নিরসন, পরিবহন শৃঙ্খলার উন্নয়ন এবং নিম্ন আয়ের চালকদের জীবিকার বিষয়টি একটি জটিল সামাজিক ও বাস্তবভিত্তিক সংকট। কোনো দলের নীতিগত অবস্থানের বিরোধিতা করতে হলে যুক্তি, তথ্য ও কার্যকর পলিসির মাধ্যমে মোকাবিলা করা উচিত; কোনো নেতার চরিত্র হনন বা অসত্য অভিযোগ তুলে নয়। দ্রুত এ বক্তব্যের প্রমাণ জনসমক্ষে প্রকাশ করা না হলে প্রশাসককে তাঁর অপেশাদার বক্তব্যের জন্য দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করতে হবে বলে দাবি জানায় জামায়াত।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ