ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না

ফের কলকাতায় তসলিমা নাসরিন

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না
ছবি : সংগৃহীত
ফলো করুন

পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে আবারও কলকাতায় এসেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দুটি নির্ধারিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে তিনি কলকাতায় পৌঁছান।

বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাঁকে ‘উমা’ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে তসলিমা নাসরিন তাঁর রচিত ‘শিকল ভাঙার গল্প’ উপস্থাপন করেন, যেখানে তাঁর স্বকণ্ঠের কবিতার সঙ্গে বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং বিশিষ্ট জাদুকর পি সি সরকার জুনিয়রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জন্মভূমিতে ফেরা নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি এখানে নিজের মতামত স্বাধীনভাবে তুলে ধরতে পারি। তবে বাংলাদেশে আমি আর কখনো ফিরতে পারব না, তা এখন মেনে নিয়েছি। আমি তো বটেই, আমার মৃত্যুর পরও হয়তো ওরা আমার লাশ দেশে নিয়ে যেতে দেবে না।’

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন তিনি এবং জানিয়েছিলেন সুযোগ পেলেই প্রিয় এই শহরে বারবার ফিরে আসবেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে। তবে শারদীয় দুর্গাপূজার মূল দিনগুলোতে কলকাতায় অবস্থান করবেন না জানালেও তসলিমা উল্লেখ করেন, কলকাতার দুর্গাপূজার বর্ণিল আবহ তিনি সবসময় উপভোগ করেন।

ট্যাগ : তসলিমা নাসরিন কলকাতা সফর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ আমার লাশও হয়তো ফেরাতে দেবে না

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

পাঁচ দিনের সংক্ষিপ্ত সফরে আবারও কলকাতায় এসেছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দুটি নির্ধারিত সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে তিনি কলকাতায় পৌঁছান।

বৃহস্পতিবার কলকাতার ঐতিহ্যবাহী মহাজাতি সদনে এক স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তাঁকে ‘উমা’ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে তসলিমা নাসরিন তাঁর রচিত ‘শিকল ভাঙার গল্প’ উপস্থাপন করেন, যেখানে তাঁর স্বকণ্ঠের কবিতার সঙ্গে বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী পাহাড়ির নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল, শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং বিশিষ্ট জাদুকর পি সি সরকার জুনিয়রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এক ইলেকট্রনিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের জন্মভূমিতে ফেরা নিয়ে চরম হতাশা ব্যক্ত করেন তসলিমা নাসরিন। তিনি বলেন, ‘ভারতে মতপ্রকাশের স্বাধীনতা আছে। আমি এখানে নিজের মতামত স্বাধীনভাবে তুলে ধরতে পারি। তবে বাংলাদেশে আমি আর কখনো ফিরতে পারব না, তা এখন মেনে নিয়েছি। আমি তো বটেই, আমার মৃত্যুর পরও হয়তো ওরা আমার লাশ দেশে নিয়ে যেতে দেবে না।’

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন তিনি এবং জানিয়েছিলেন সুযোগ পেলেই প্রিয় এই শহরে বারবার ফিরে আসবেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর কলকাতায় থাকার কথা রয়েছে। তবে শারদীয় দুর্গাপূজার মূল দিনগুলোতে কলকাতায় অবস্থান করবেন না জানালেও তসলিমা উল্লেখ করেন, কলকাতার দুর্গাপূজার বর্ণিল আবহ তিনি সবসময় উপভোগ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ