ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাবার মরদেহ দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪

বাবার মরদেহ দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
ছবি: সংগৃহীত
ফলো করুন

যশোরের কেশবপুরে বাবার মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত আব্দুল খালেক মানের (৭৪) বড় ছেলে মাহবুবুর মান (৫২), তাঁর স্ত্রী মোমতাজ বেগম (৪৫), ছোট ছেলে আসাবুল (৪৫) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মান মারা যাওয়ার পর তাঁর মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উভয় পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ভাই ও তাঁদের স্ত্রীরা আহত হন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে আব্দুল খালেক মানের মরদেহ দাফন করা হয়। আহত চারজনকে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর ভাষ্য, জীবিত অবস্থায় আব্দুল খালেক মান তাঁর দুই ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছিলেন। বড় ছেলের নামে রাস্তার পাশের ডাঙা জমি এবং ছোট ছেলের নামে পারিবারিক কবরস্থানের জমি দেওয়া হয়েছিল। বাবার মৃত্যুর পর সেই কবরস্থানে তাঁকে দাফন করা নিয়েই দুই ভাইয়ের বিরোধ চরমে ওঠে।

শেষ পর্যন্ত পারিবারিক এই বিরোধ সংঘর্ষে গড়ালে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ট্যাগ : যশোর কেশবপুর পারিবারিক বিরোধ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


বাবার মরদেহ দাফনের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

যশোরের কেশবপুরে বাবার মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত আব্দুল খালেক মানের (৭৪) বড় ছেলে মাহবুবুর মান (৫২), তাঁর স্ত্রী মোমতাজ বেগম (৪৫), ছোট ছেলে আসাবুল (৪৫) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল খালেক মান মারা যাওয়ার পর তাঁর মরদেহ কোথায় দাফন করা হবে, তা নিয়ে দুই ছেলের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উভয় পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ভাই ও তাঁদের স্ত্রীরা আহত হন।

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে আব্দুল খালেক মানের মরদেহ দাফন করা হয়। আহত চারজনকে চিকিৎসার জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং মরদেহ দাফনের ব্যবস্থা করে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর ভাষ্য, জীবিত অবস্থায় আব্দুল খালেক মান তাঁর দুই ছেলের নামে সম্পত্তি লিখে দিয়েছিলেন। বড় ছেলের নামে রাস্তার পাশের ডাঙা জমি এবং ছোট ছেলের নামে পারিবারিক কবরস্থানের জমি দেওয়া হয়েছিল। বাবার মৃত্যুর পর সেই কবরস্থানে তাঁকে দাফন করা নিয়েই দুই ভাইয়ের বিরোধ চরমে ওঠে।

শেষ পর্যন্ত পারিবারিক এই বিরোধ সংঘর্ষে গড়ালে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ