ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারায়ণগঞ্জে পৃথক দুই স্থানে গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস ও পোশাক কারখানার ঝুটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গাড়ি ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মালিকেরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। সেখানে পার্কিং করে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন লাগে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে আরেকটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সাইনবোর্ড এলাকায় একটি অটোরিকশায় করে আসা কয়েকজন ব্যক্তি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারেন। অন্যদিকে ফতুল্লায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেন বলে দাবি করা হয়েছে।

আগুন লাগার পর দুটি ঘটনাস্থলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন।

সাইনবোর্ড এলাকায় ক্ষতিগ্রস্ত বাসটি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর রুটে চলাচল করত। বাসটির মালিক রাসেল জানান, তাঁর কর্মীরা গাড়িটি পার্কিং করে বাড়ি চলে যাওয়ার পর আগুনের ঘটনা ঘটে।

তাঁর দাবি, অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

অন্যদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে রাখা ট্রাকটিতে পোশাক কারখানার ওয়েস্টেজ বা ঝুটবোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ট্রাকের চালক এবং আশপাশে থাকা অন্য গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ট্রাকে দাহ্য ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে বাসে আগুনের ঘটনার পর সংশ্লিষ্ট থানার সীমানা নিয়েও প্রাথমিকভাবে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখে এগিয়ে এসেছিলেন বলে জানা গেছে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে কিংবা এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। মালিক থানায় আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ট্রাকে আগুনের ঘটনা তদন্ত করছেন ফতুল্লা মডেল থানার পুলিশ সদস্যরা।

থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান জানান, ঘটনার সময় তাঁরা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে ট্রাকটিকে জ্বলতে দেখেন।

কারা এবং কী উদ্দেশ্যে ট্রাকে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পৃথক দুটি ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠলেও পুলিশ এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি। মালিকদের দাবি অনুযায়ী, দুই ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকা।

ট্যাগ : নারায়ণগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পৃথক দুই স্থানে গাড়িতে আগুন, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাস ও পোশাক কারখানার ঝুটবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গাড়ি ও মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মালিকেরা।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। সেখানে পার্কিং করে রাখা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন লাগে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে আরেকটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সাইনবোর্ড এলাকায় একটি অটোরিকশায় করে আসা কয়েকজন ব্যক্তি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারেন। অন্যদিকে ফতুল্লায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেন বলে দাবি করা হয়েছে।

আগুন লাগার পর দুটি ঘটনাস্থলেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন।

সাইনবোর্ড এলাকায় ক্ষতিগ্রস্ত বাসটি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর রুটে চলাচল করত। বাসটির মালিক রাসেল জানান, তাঁর কর্মীরা গাড়িটি পার্কিং করে বাড়ি চলে যাওয়ার পর আগুনের ঘটনা ঘটে।

তাঁর দাবি, অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে বাসে আগুন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এতে আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তাঁরা। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

অন্যদিকে ফতুল্লা স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে রাখা ট্রাকটিতে পোশাক কারখানার ওয়েস্টেজ বা ঝুটবোঝাই ছিল। আগুনে ট্রাকে থাকা মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ট্রাকের চালক এবং আশপাশে থাকা অন্য গাড়ির চালকেরা ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে তাঁরা প্রথমে নিজেরাই নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

শিবু মার্কেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ট্রাকে দাহ্য ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে বাসে আগুনের ঘটনার পর সংশ্লিষ্ট থানার সীমানা নিয়েও প্রাথমিকভাবে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে ঘটনাস্থলটি সম্ভবত যাত্রাবাড়ী থানার আওতাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে কয়েকজন ব্যক্তি দূর থেকে আগুন দেখে এগিয়ে এসেছিলেন বলে জানা গেছে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে কিংবা এটি পরিকল্পিত অগ্নিসংযোগ কি না, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলেই রয়েছে। মালিক থানায় আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ট্রাকে আগুনের ঘটনা তদন্ত করছেন ফতুল্লা মডেল থানার পুলিশ সদস্যরা।

থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান জানান, ঘটনার সময় তাঁরা জালকুড়ি এলাকায় টহলে ছিলেন। আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে ট্রাকটিকে জ্বলতে দেখেন।

কারা এবং কী উদ্দেশ্যে ট্রাকে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পৃথক দুটি ঘটনায় পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠলেও পুলিশ এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি। মালিকদের দাবি অনুযায়ী, দুই ঘটনায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ