ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই

ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই
ফলো করুন

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)। শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ গ্রেপ্তার পল্লবী থানার এএসআই

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ওয়াসিম (২৪)। শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওয়াসিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ