ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিরপেক্ষতা ও আন্তরিকতায় দায়িত্ব পালনে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

সংগৃহীত ছবি
ফলো করুন

সততা, আন্তরিকতা ও শতভাগ নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে সদ্য পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশকেও একটি নতুন পথরেখা অনুসরণ করে এগিয়ে যেতে হচ্ছে, যেখানে সাধারণ মানুষের প্রত্যাশা, মানবাধিকারের সুরক্ষা এবং নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি গভীর সংবেদনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত সমাজ ও রাষ্ট্রের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত হতে হবে। নব উদ্যম ও সততা নিয়ে প্রতিটি পুলিশ সদস্যকে বাহিনীর একজন ‘অ্যাম্বাসেডর’ হিসেবে জনগণের দ্বারে গিয়ে সেবা নিশ্চিত করতে হবে। যেকোনো পরিস্থিতিতে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন ও বিধিমালার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে নবপদায়িত কর্মকর্তারা মাঠপর্যায়ের প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যুক্ত হয়েছেন, যাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।

ট্যাগ : বাংলাদেশ পুলিশ আইজিপি আলী হোসেন ফকির

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নিরপেক্ষতা ও আন্তরিকতায় দায়িত্ব পালনে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সততা, আন্তরিকতা ও শতভাগ নিরপেক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের বিভিন্ন ইউনিটে সদ্য পদায়িত সহকারী পুলিশ সুপারদের (এএসপি) যোগদানপূর্ব দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশকেও একটি নতুন পথরেখা অনুসরণ করে এগিয়ে যেতে হচ্ছে, যেখানে সাধারণ মানুষের প্রত্যাশা, মানবাধিকারের সুরক্ষা এবং নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি গভীর সংবেদনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নবীন কর্মকর্তাদের ভবিষ্যৎ পুলিশ লিডার হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত সমাজ ও রাষ্ট্রের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে প্রস্তুত হতে হবে। নব উদ্যম ও সততা নিয়ে প্রতিটি পুলিশ সদস্যকে বাহিনীর একজন ‘অ্যাম্বাসেডর’ হিসেবে জনগণের দ্বারে গিয়ে সেবা নিশ্চিত করতে হবে। যেকোনো পরিস্থিতিতে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আইন ও বিধিমালার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে জনগণের আস্থা অর্জনের তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে নবপদায়িত কর্মকর্তারা মাঠপর্যায়ের প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এবং নবগঠিত সাইবার পুলিশ ইউনিটের প্রধান মো. ইকবাল হোসেনসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে মোট ৭২ জন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পুলিশ বাহিনীতে যুক্ত হয়েছেন, যাদের মধ্যে ৬৬ জন পুরুষ ও ৬ জন নারী কর্মকর্তা রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ