ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পতিত শক্তি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত রাজনৈতিক শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

তিনি আরও বলেন, পাচার করা অর্থ ব্যবহার করে পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না।

রিজভী বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই কারও প্রভাবাধীন বা নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না, জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।

ট্যাগ : বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতি

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পতিত শক্তি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত রাজনৈতিক শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

তিনি আরও বলেন, পাচার করা অর্থ ব্যবহার করে পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হতে দেওয়া হবে না।

রিজভী বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই কারও প্রভাবাধীন বা নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না, জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ