ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজেট সহায়তায় বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ছবি : সংগৃহীত
ফলো করুন

২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিশ্বব্যাংক। চলতি মাসের শেষ দিকে তিনটি ঋণ কর্মসূচির আওতায় এই অর্থ অনুমোদনের কথা রয়েছে।

সোমবার (২২ জুন) ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশের সরকারি তহবিলের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের এই সহায়তা বাজেট ব্যবস্থাপনায় বড় ধরনের স্বস্তি আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, সহায়তার মধ্যে র‍্যাপিড রেসপন্স অপশন বা আরআরও উইন্ডোর আওতায় বিদ্যমান প্রকল্প ঋণ থেকে প্রায় ৮০ কোটি ডলার বরাদ্দ থাকবে। এ ছাড়া দেশের আর্থিক কাঠামো ও ব্যাংকিং খাতের সংস্কারে রাখা হয়েছে ৪০ কোটি ডলার।

জরুরি সার আমদানি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৩০ কোটি ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি ও ঢাকায় কয়েক দফা বৈঠকের পর এই সহায়তা দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জ্বালানি ও সার আমদানির বিল পরিশোধে বাংলাদেশের অতিরিক্ত ২৬১ কোটি ডলারের প্রয়োজন হতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাংকের এই সহায়তা বৈদেশিক মুদ্রার চাপ কমানো, খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং আর্থিক খাতের সংস্কার এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্যাগ : অর্থনীতি বাংলাদেশ-পাকিস্তান বিশ্বব্যাংক

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বাজেট সহায়তায় বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১৫০ কোটি ডলার দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিশ্বব্যাংক। চলতি মাসের শেষ দিকে তিনটি ঋণ কর্মসূচির আওতায় এই অর্থ অনুমোদনের কথা রয়েছে।

সোমবার (২২ জুন) ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলমান মধ্যপ্রাচ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশের সরকারি তহবিলের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের এই সহায়তা বাজেট ব্যবস্থাপনায় বড় ধরনের স্বস্তি আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রতিবেদনে বলা হয়, সহায়তার মধ্যে র‍্যাপিড রেসপন্স অপশন বা আরআরও উইন্ডোর আওতায় বিদ্যমান প্রকল্প ঋণ থেকে প্রায় ৮০ কোটি ডলার বরাদ্দ থাকবে। এ ছাড়া দেশের আর্থিক কাঠামো ও ব্যাংকিং খাতের সংস্কারে রাখা হয়েছে ৪০ কোটি ডলার।

জরুরি সার আমদানি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও ৩০ কোটি ডলার বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

আলোচনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওয়াশিংটন ডিসি ও ঢাকায় কয়েক দফা বৈঠকের পর এই সহায়তা দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জ্বালানি ও সার আমদানির বিল পরিশোধে বাংলাদেশের অতিরিক্ত ২৬১ কোটি ডলারের প্রয়োজন হতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাংকের এই সহায়তা বৈদেশিক মুদ্রার চাপ কমানো, খাদ্য নিরাপত্তা বজায় রাখা এবং আর্থিক খাতের সংস্কার এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ