ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শামীমের ঝোড়ো ফিফটিতে বাংলাদেশ এইচপির হ্যাটট্রিক জয়

ছবি: সংগৃহীত
ফলো করুন

অস্ট্রেলিয়ার ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শামীম পাটোয়ারীর অপরাজিত ফিফটিতে ১৩২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান, আর শামীম পাটোয়ারীর ফিফটি থেকে দূরে ছিলেন ৫ রান। অ্যানলিজার্কের বাউন্সারে কোনো শট না খেলেও পরের বলটি পেয়ে যান নিজের পছন্দের জায়গায়। সেটি মিডউইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতকও পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দলটি। হাবিবুর রহমান সোহান কোনো রান না করেই ফেরেন। জিসান আলম করেন ১১ রান, আরিফুল ইসলাম ১৫ রান করে আউট হন। আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৫ রান।

এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী মিলে পরিস্থিতি সামাল দেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর আউট হলেও জয় থেকে দলকে আর দূরে যেতে দেননি শামীম।

শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন শামীম। ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। সাকলাইন অপরাজিত থাকেন ৬ রানে।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ দশমিক ১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দলটির অধিনায়ক স্যাম হারপার। জাতীয় দলে খেলা সাদারল্যান্ড করেন ৩০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট নেন। রাকিবুল হাসান শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট পান।

ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টির একাদশ ম্যাচে এই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি দল।

ট্যাগ : বাংলাদেশ এইচপি শামীম পাটোয়ারী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শামীমের ঝোড়ো ফিফটিতে বাংলাদেশ এইচপির হ্যাটট্রিক জয়

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার ডারউইনে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬ উইকেটে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শামীম পাটোয়ারীর অপরাজিত ফিফটিতে ১৩২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২ রান, আর শামীম পাটোয়ারীর ফিফটি থেকে দূরে ছিলেন ৫ রান। অ্যানলিজার্কের বাউন্সারে কোনো শট না খেলেও পরের বলটি পেয়ে যান নিজের পছন্দের জায়গায়। সেটি মিডউইকেট দিয়ে উড়িয়ে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতকও পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দলটি। হাবিবুর রহমান সোহান কোনো রান না করেই ফেরেন। জিসান আলম করেন ১১ রান, আরিফুল ইসলাম ১৫ রান করে আউট হন। আগের ম্যাচে ফিফটি করা সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৫ রান।

এরপর অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম পাটোয়ারী মিলে পরিস্থিতি সামাল দেন। দুজনের ব্যাটে গড়ে ওঠে ৮৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর আউট হলেও জয় থেকে দলকে আর দূরে যেতে দেননি শামীম।

শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন শামীম। ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। সাকলাইন অপরাজিত থাকেন ৬ রানে।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ দশমিক ১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন দলটির অধিনায়ক স্যাম হারপার। জাতীয় দলে খেলা সাদারল্যান্ড করেন ৩০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪টি উইকেট নেন। রাকিবুল হাসান শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল একটি করে উইকেট পান।

ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টির একাদশ ম্যাচে এই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ এইচপি দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ