ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমাতে সিরিয়া-মোসাদ উচ্চপর্যায়ের বৈঠক

সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমাতে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। রোববার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান বৈঠক করেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।বৈঠকটি এমন সময়ে হলো, যখন কয়েক দিন আগে সিরিয়ার উত্তরাঞ্চলের আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমানবাহিনী ঘাঁটিটির রানওয়ে ও বিমান রাখার স্থাপনায় অন্তত আটটি বোমা ফেলে। বিমানঘাঁটিটি তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৭২ কিলোমিটার দূরে অবস্থিত।[BANGVIEWS-POST:4372]ইসরায়েলের দাবি, বিমানঘাঁটিটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি ঠেকাতেই ওই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সেখানে তুর্কি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছিল এবং তা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারত।তবে সিরিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, আবু আল-দুহুরে তুরস্কের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন কিংবা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না। হামলার আগেই বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।রয়টার্সের তথ্য অনুযায়ী, বিমানঘাঁটিতে হামলার আগেও আল-শাইবানি ও মোসাদপ্রধান গোফম্যানের মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছিল। গত ১৪ আগস্ট তাদের ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি, অস্ত্র সরবরাহ এবং চালকবিহীন আকাশযানসহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:4371]রোববারের বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অ্যাক্সিওসের প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রতিক উত্তেজনা প্রশমন এবং দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ সচল রাখা।সূত্র: অ্যাক্সিওস

ইসরায়েলি হামলার পর উত্তেজনা কমাতে সিরিয়া-মোসাদ উচ্চপর্যায়ের বৈঠক