ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, আরও ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল রেনো শহরের দিকে এগিয়ে আসায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন রেনোর মেয়র হিলারি শিভে।

সিএনএনকে তিনি জানান, আরও প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে যেকোনো মুহূর্তে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

‘হক ফায়ার’ নামে পরিচিত দাবানলটি শুরু হওয়ার মাত্র এক দিনের মধ্যে প্রায় ১৫ হাজার ৪০ একর বা ৬ হাজার ৮৭ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলে আগুন রেনো শহর থেকে প্রায় পাঁচ মাইল বা আট কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবানলে ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। আগুনে ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।

যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ইনসিওয়েব পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতেও রেনোর আশপাশের পাহাড়ে আগুনের শিখা এবং আকাশজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

দাবানলের ভয়াবহতার কারণে নেভাদার গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার আদেশে বলা হয়েছে, ‘হক ফায়ার’ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস সতর্ক করেছেন, প্রবল বাতাসের কারণে আগুনের গতিপথ দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন আবাসিক এলাকায় পৌঁছে যেতে পারে।

তিনি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভব হলে নির্দেশ আসার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে অবস্থিত। সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি হওয়ায় দাবানলটির বিস্তার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: বাসস

ট্যাগ : যুক্তরাষ্ট্র দাবানল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, আরও ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় নেভাদা অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল রেনো শহরের দিকে এগিয়ে আসায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন রেনোর মেয়র হিলারি শিভে।

সিএনএনকে তিনি জানান, আরও প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে যেকোনো মুহূর্তে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

‘হক ফায়ার’ নামে পরিচিত দাবানলটি শুরু হওয়ার মাত্র এক দিনের মধ্যে প্রায় ১৫ হাজার ৪০ একর বা ৬ হাজার ৮৭ হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে। রোববার বিকেলে আগুন রেনো শহর থেকে প্রায় পাঁচ মাইল বা আট কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দাবানলে ইতোমধ্যে পাহাড়ের চূড়ায় থাকা কয়েকটি বাড়ি পুড়ে গেছে। আগুনে ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি সেবাকর্মী।

যুক্তরাষ্ট্র সরকারের দাবানল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ইনসিওয়েব পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রকাশিত ছবিতেও রেনোর আশপাশের পাহাড়ে আগুনের শিখা এবং আকাশজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।

দাবানলের ভয়াবহতার কারণে নেভাদার গভর্নর জো লোম্বার্ডো ওয়াশো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার আদেশে বলা হয়েছে, ‘হক ফায়ার’ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার জন্য সরাসরি হুমকি তৈরি করছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান রিচার্ড এডওয়ার্ডস সতর্ক করেছেন, প্রবল বাতাসের কারণে আগুনের গতিপথ দ্রুত পরিবর্তিত হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন আবাসিক এলাকায় পৌঁছে যেতে পারে।

তিনি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভব হলে নির্দেশ আসার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রেনো নেভাদার উত্তর-পশ্চিমাঞ্চলে ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে অবস্থিত। সিয়েরা নেভাদা পর্বতমালার জনপ্রিয় পর্যটন এলাকা লেক তাহোর কাছাকাছি হওয়ায় দাবানলটির বিস্তার নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: বাসস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ