ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে বাংলাদেশ-নেপালের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের চলমান রাজপথের আন্দোলন নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির অভিযোগ, কংগ্রেস দেশজুড়ে সহিংসতার আশ্রয় নিয়ে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরি করতে চাইছে। পাশাপাশি কেবল ক্ষমতায় ফেরার তাগিদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেকোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছেন বলেও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিশেষ ভিডিও বার্তায় এসব গুরুতর অভিযোগ তোলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রদীপ ভান্ডারি বলেন, বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ডাকা কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের দলীয় কর্মীদের আচরণ তাদের বিপজ্জনক উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছে। বিক্ষোভ চলাকালে দায়িত্ব পালনরত নিরীহ পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়া, লাথি মারা এবং শারীরিক হেনস্তা করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানালেও তিনি ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেছেন।

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর) সংক্রান্ত আইনি বিতর্কের প্রসঙ্গে বিজেপির মুখপাত্র উল্লেখ করেন, বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে রাজপথে উসকানিমূলক বিক্ষোভ করে আদালতের স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং সর্বোচ্চ আদালতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।

এ ছাড়া ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কিছু বৈরীতামূলক আন্তর্জাতিক শক্তির সঙ্গে মিলে রাহুল গান্ধী চক্রান্ত করছেন দাবি করে তিনি বলেন, জনগণের স্বার্থ নয়, বরং পরিবারতান্ত্রিক আধিপত্য টিকিয়ে রাখতেই দেশে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার নয়াদিল্লির রাজপথে নামলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করেছিল দিল্লি পুলিশ।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

ট্যাগ : বিজেপি কংগ্রেস দ্বন্দ্ব ইন্ডিয়া ব্লক বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ভারতে বাংলাদেশ-নেপালের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের চলমান রাজপথের আন্দোলন নিয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির অভিযোগ, কংগ্রেস দেশজুড়ে সহিংসতার আশ্রয় নিয়ে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ তৈরি করতে চাইছে। পাশাপাশি কেবল ক্ষমতায় ফেরার তাগিদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেকোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছেন বলেও দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিশেষ ভিডিও বার্তায় এসব গুরুতর অভিযোগ তোলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রদীপ ভান্ডারি বলেন, বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ডাকা কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের দলীয় কর্মীদের আচরণ তাদের বিপজ্জনক উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছে। বিক্ষোভ চলাকালে দায়িত্ব পালনরত নিরীহ পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়া, লাথি মারা এবং শারীরিক হেনস্তা করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানালেও তিনি ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করেছেন।

নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর) সংক্রান্ত আইনি বিতর্কের প্রসঙ্গে বিজেপির মুখপাত্র উল্লেখ করেন, বিষয়টি বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে রাজপথে উসকানিমূলক বিক্ষোভ করে আদালতের স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং সর্বোচ্চ আদালতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে।

এ ছাড়া ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য কিছু বৈরীতামূলক আন্তর্জাতিক শক্তির সঙ্গে মিলে রাহুল গান্ধী চক্রান্ত করছেন দাবি করে তিনি বলেন, জনগণের স্বার্থ নয়, বরং পরিবারতান্ত্রিক আধিপত্য টিকিয়ে রাখতেই দেশে বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার নয়াদিল্লির রাজপথে নামলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করেছিল দিল্লি পুলিশ।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ