ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে ওপিটি আবেদনে ৭০ হাজার ডলার ফির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ উল্লেখযোগ্য হারে সংকুচিত করতে নতুন এক কঠোর বিধিমালার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচিতে যুক্ত করতে প্রতিটি প্রাথমিক আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার পর্যন্ত ফি গুনতে হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বুধবার এই প্রস্তাব উত্থাপন করে। বিদ্যমান বিধি অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর নিজেদের শিক্ষাসংশ্লিষ্ট ক্ষেত্রে ওপিটির আওতায় এক বছর এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শাখার শিক্ষার্থীরা অতিরিক্ত আরও দুই বছর অর্থাৎ মোট তিন বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। তবে নতুন প্রস্তাব কার্যকর হলে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে ৭০ হাজার ডলার এবং নবায়নের আবেদনের ক্ষেত্রে ৩০ হাজার ডলার ফি ধার্য করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির যুক্তি, মার্কিন ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ ও জালিয়াতি ঠেকাতেই এই বিপুল অঙ্কের ফি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, অনেক মার্কিন প্রতিষ্ঠান ওপিটিকে স্থানীয় শ্রমিকদের বদলে অপেক্ষাকৃত কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

এদিকে প্রস্তাবটির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সংগঠন ‘ন্যাফসা’ (NAFSA)। সংগঠনের প্রধান ফান্তা আও মন্তব্য করেন, ওপিটি একদিকে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা দেয়, অন্যদিকে মার্কিন প্রযুক্তি ও উচ্চ চাহিদাসম্পন্ন খাতগুলোর কর্মী ঘাটতি পূরণ করে অর্থনীতিকে গতিশীল রাখে। উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন অতিরিক্ত ব্যয়ের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার ধসে পড়বে এবং বিশ্ববিদ্যালয়গুলোর বড় অঙ্কের টিউশন আয়ে সংকট তৈরি হবে।

প্রস্তাবিত এই নীতিমালার বিষয়ে জনসাধারণের মতামত জানানোর জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিয়মটি চূড়ান্ত করতে পারবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের পক্ষ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে এর বাস্তবায়ন বিলম্বিত বা স্থগিত হতে পারে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : যুক্তরাষ্ট্র ওপিটি ভিসা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ওপিটি আবেদনে ৭০ হাজার ডলার ফির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ উল্লেখযোগ্য হারে সংকুচিত করতে নতুন এক কঠোর বিধিমালার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচিতে যুক্ত করতে প্রতিটি প্রাথমিক আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার পর্যন্ত ফি গুনতে হতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বুধবার এই প্রস্তাব উত্থাপন করে। বিদ্যমান বিধি অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর নিজেদের শিক্ষাসংশ্লিষ্ট ক্ষেত্রে ওপিটির আওতায় এক বছর এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শাখার শিক্ষার্থীরা অতিরিক্ত আরও দুই বছর অর্থাৎ মোট তিন বছর যুক্তরাষ্ট্রে বৈধভাবে পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। তবে নতুন প্রস্তাব কার্যকর হলে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে ৭০ হাজার ডলার এবং নবায়নের আবেদনের ক্ষেত্রে ৩০ হাজার ডলার ফি ধার্য করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির যুক্তি, মার্কিন ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ ও জালিয়াতি ঠেকাতেই এই বিপুল অঙ্কের ফি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থাটির দাবি, অনেক মার্কিন প্রতিষ্ঠান ওপিটিকে স্থানীয় শ্রমিকদের বদলে অপেক্ষাকৃত কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

এদিকে প্রস্তাবটির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণাবিষয়ক সংগঠন ‘ন্যাফসা’ (NAFSA)। সংগঠনের প্রধান ফান্তা আও মন্তব্য করেন, ওপিটি একদিকে শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা দেয়, অন্যদিকে মার্কিন প্রযুক্তি ও উচ্চ চাহিদাসম্পন্ন খাতগুলোর কর্মী ঘাটতি পূরণ করে অর্থনীতিকে গতিশীল রাখে। উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এমন অতিরিক্ত ব্যয়ের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার ধসে পড়বে এবং বিশ্ববিদ্যালয়গুলোর বড় অঙ্কের টিউশন আয়ে সংকট তৈরি হবে।

প্রস্তাবিত এই নীতিমালার বিষয়ে জনসাধারণের মতামত জানানোর জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিয়মটি চূড়ান্ত করতে পারবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের পক্ষ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে এর বাস্তবায়ন বিলম্বিত বা স্থগিত হতে পারে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ