ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন মৌসুমের আগে চুল কেটে চমক দিলেন হালান্ড

ফলো করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন আর্লিং হালান্ড। দীর্ঘদিনের পরিচিত লম্বা সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকা।

রোববার (২৩ আগস্ট) বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে নিজের নতুন লুক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে চুল কাটার পুরো প্রক্রিয়াও তুলে ধরেন তিনি।

চুল কাটার পর বন্ধু, সাবেক সতীর্থ ও পরিচিতদের ভিডিও কলে নতুন চেহারা দেখান হালান্ড। সেই তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাও।

হালান্ডকে নতুন লুকে দেখে প্রথমে অবাক হন গার্দিওলা। পরে মজা করে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ তার কথায় হাসতে দেখা যায় হালান্ডকেও।

সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেন। তার মতে, নতুন লুকে হালান্ডকে অনেক ছোট দেখাচ্ছে।

তবে সবচেয়ে কড়া রসিকতা করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নতুন হেয়ারস্টাইল দেখে তিনি হালান্ডকে জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ এরপর মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’

লম্বা চুল দীর্ঘদিন ধরে হালান্ডের পরিচিত স্টাইলের অংশ ছিল। নতুন মৌসুমের শুরুতেই সেই লুক বদলে তিনি ভক্তদের চমকে দিয়েছেন।

এবার মাঠে গোলের পাশাপাশি নতুন হেয়ারস্টাইল নিয়েও আলোচনায় থাকতে পারেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

ট্যাগ : আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নতুন মৌসুমের আগে চুল কেটে চমক দিলেন হালান্ড

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে নিজের চেহারায় বড় পরিবর্তন এনেছেন আর্লিং হালান্ড। দীর্ঘদিনের পরিচিত লম্বা সোনালি চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকা।

রোববার (২৩ আগস্ট) বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামার আগে নিজের নতুন লুক নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন হালান্ড। সেখানে চুল কাটার পুরো প্রক্রিয়াও তুলে ধরেন তিনি।

চুল কাটার পর বন্ধু, সাবেক সতীর্থ ও পরিচিতদের ভিডিও কলে নতুন চেহারা দেখান হালান্ড। সেই তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলাও।

হালান্ডকে নতুন লুকে দেখে প্রথমে অবাক হন গার্দিওলা। পরে মজা করে বলেন, ‘তোমার ভাগ্য ভালো যে চুল আছে। আমার চুল থাকলে খুব খুশি হতাম।’ তার কথায় হাসতে দেখা যায় হালান্ডকেও।

সাবেক সতীর্থ জ্যাক গ্রিলিশও হালান্ডের নতুন চেহারা দেখে মজা করেন। তার মতে, নতুন লুকে হালান্ডকে অনেক ছোট দেখাচ্ছে।

তবে সবচেয়ে কড়া রসিকতা করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নতুন হেয়ারস্টাইল দেখে তিনি হালান্ডকে জিজ্ঞেস করেন, ‘তুমি এটা কী করেছ?’ এরপর মজা করে বলেন, ‘আমাকে ব্লক করে দাও এবং আমার নম্বর ডিলিট করে দাও। আমার স্ত্রী বলছে, তুমি একটা পাগল।’

লম্বা চুল দীর্ঘদিন ধরে হালান্ডের পরিচিত স্টাইলের অংশ ছিল। নতুন মৌসুমের শুরুতেই সেই লুক বদলে তিনি ভক্তদের চমকে দিয়েছেন।

এবার মাঠে গোলের পাশাপাশি নতুন হেয়ারস্টাইল নিয়েও আলোচনায় থাকতে পারেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ