ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, নিহত ১৭ বছরের কিশোরী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে তলোয়ার হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্কুলটির একটি শ্রেণিকক্ষে হামলার ঘটনা ঘটে।

পুলিশ শনিবার নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করে তার পরিবারকে বিষয়টি জানায়। তবে তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ফাগেরস্তা-পোস্তেন জানিয়েছে, নিহতের বাবা-মাও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় সন্দেহভাজন ১৮ বছর বয়সী তরুণ ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। গ্রীষ্মের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই সে স্কুলে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় ১২ ও ১৭ বছর বয়সী আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। আরও একজন সামান্য আহত হলেও চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

ঘটনার পর শনিবার সকাল থেকেই স্কুলের বাইরে শোকের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ফুল ও মোমবাতি রেখে নিহত কিশোরীর প্রতি শ্রদ্ধা জানান।

হামলার পর ফাগেরস্তায় যান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও বিরোধীদলীয় নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। ঘটনার প্রেক্ষাপটে সেপ্টেম্বরের নির্বাচন সামনে রেখে চলমান প্রচারণাও সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন তরুণের সঙ্গে স্কুলে সহিংসতা উসকে দেওয়া কোনো অনলাইন গোষ্ঠী বা কমিউনিটির যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির কারণ, পরিকল্পনা এবং সম্ভাব্য অনলাইন যোগাযোগসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : হামলা সুইডেন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সুইডেনের স্কুলে তলোয়ার হামলা, নিহত ১৭ বছরের কিশোরী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে তলোয়ার হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে স্কুলটির একটি শ্রেণিকক্ষে হামলার ঘটনা ঘটে।

পুলিশ শনিবার নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করে তার পরিবারকে বিষয়টি জানায়। তবে তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ফাগেরস্তা-পোস্তেন জানিয়েছে, নিহতের বাবা-মাও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় সন্দেহভাজন ১৮ বছর বয়সী তরুণ ওই শিক্ষাপ্রতিষ্ঠানেরই শিক্ষার্থী। গ্রীষ্মের ছুটি শেষে ক্লাস শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই সে স্কুলে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় ১২ ও ১৭ বছর বয়সী আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। আরও একজন সামান্য আহত হলেও চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

ঘটনার পর শনিবার সকাল থেকেই স্কুলের বাইরে শোকের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ফুল ও মোমবাতি রেখে নিহত কিশোরীর প্রতি শ্রদ্ধা জানান।

হামলার পর ফাগেরস্তায় যান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও বিরোধীদলীয় নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসন। ঘটনার প্রেক্ষাপটে সেপ্টেম্বরের নির্বাচন সামনে রেখে চলমান প্রচারণাও সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সন্দেহভাজন তরুণের সঙ্গে স্কুলে সহিংসতা উসকে দেওয়া কোনো অনলাইন গোষ্ঠী বা কমিউনিটির যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির কারণ, পরিকল্পনা এবং সম্ভাব্য অনলাইন যোগাযোগসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ