ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর সংসদীয় কমিটির

ছবি : সংগৃহিত
ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কমিটির সদস্যরা মত দেন, আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়ানো গেলে সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতাও বাড়বে।

দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ের যোগাযোগ ও সরাসরি লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়।

কমিটি মনে করে, দুর্নীতিতে জড়িত ব্যক্তিকে শুধু শনাক্ত বা শাস্তি দেওয়ার পাশাপাশি যে প্রক্রিয়া বা কাঠামোর সুযোগ নিয়ে অনিয়ম হচ্ছে, সেই ব্যবস্থারও সংস্কার প্রয়োজন। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে, হয়রানি হ্রাস পাবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে।

একই সঙ্গে আধুনিক ও স্বয়ংক্রিয় করব্যবস্থা সরকারের রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হতে পারে বলেও বৈঠকে মত দেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বৈঠকে সরকারের ব্যয় নির্বাহে সংস্থাটির সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে নেওয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। পরে এসব বিষয় নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

এ ছাড়া এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ : এনবিআর জাতীয় সংসদ অর্থ মন্ত্রণালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আর্থিক খাতে স্বচ্ছতা বাড়াতে ডিজিটাল ব্যবস্থার ওপর জোর সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। কমিটির সদস্যরা মত দেন, আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়ানো গেলে সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতাও বাড়বে।

দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ের যোগাযোগ ও সরাসরি লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়।

কমিটি মনে করে, দুর্নীতিতে জড়িত ব্যক্তিকে শুধু শনাক্ত বা শাস্তি দেওয়ার পাশাপাশি যে প্রক্রিয়া বা কাঠামোর সুযোগ নিয়ে অনিয়ম হচ্ছে, সেই ব্যবস্থারও সংস্কার প্রয়োজন। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে, হয়রানি হ্রাস পাবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে।

একই সঙ্গে আধুনিক ও স্বয়ংক্রিয় করব্যবস্থা সরকারের রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হতে পারে বলেও বৈঠকে মত দেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বৈঠকে সরকারের ব্যয় নির্বাহে সংস্থাটির সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে নেওয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়। পরে এসব বিষয় নিয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

এ ছাড়া এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ