ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘৯ বিয়ের তথ্য মিথ্যা’, মুবাহালার ঘোষণা হাবিবুর রহমান মিছবাহর

ছবি : সংগৃহিত
ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নয়টি বিয়ের অভিযোগ অস্বীকার করেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি ‘মুবাহালা’র ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিষয়টি আদালতে গড়ানোয় আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাবিবুর রহমান মিছবাহ।

পোস্টে তিনি তার বিয়ে, নাঈমা জান্নাতের সঙ্গে সম্পর্ক, কাবিন ও রেজিস্ট্রি, যৌতুক এবং পরকীয়াসংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ফেসবুকে হাবিবুর রহমান মিছবাহ লিখেছেন:

‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি—
• আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা।
• নাঈমা জান্নাত ৫ম নন; তিনি আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী। আমাকে পাঠানো তার উকীল নোটিশেও নিজেকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
• বিয়ের কাবিন এবং রেজিস্ট্রি আছে।
• আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে— এটি জেনেই তিনি স্ত্রী হিসেবে আমার ঘরে এসেছেন।
• আমি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই।
• আমি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করিনি।
এখন আমি মুবাহালার ঘোষণা করছি।

হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।

আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক।
আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট।

যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা— তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।

এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন।

ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
উল্লেখ্য : যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।’

নিজের পোস্টে মিছবাহ মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তার অবস্থান তুলে ধরেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা কিংবা তার পাল্টা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি আদালতে যাওয়ায় মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি জবাব দেবেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

‘৯ বিয়ের তথ্য মিথ্যা’, মুবাহালার ঘোষণা হাবিবুর রহমান মিছবাহর

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নয়টি বিয়ের অভিযোগ অস্বীকার করেছেন ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহ। নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি ‘মুবাহালা’র ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বিষয়টি আদালতে গড়ানোয় আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাবিবুর রহমান মিছবাহ।

পোস্টে তিনি তার বিয়ে, নাঈমা জান্নাতের সঙ্গে সম্পর্ক, কাবিন ও রেজিস্ট্রি, যৌতুক এবং পরকীয়াসংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ফেসবুকে হাবিবুর রহমান মিছবাহ লিখেছেন:

‘পবিত্র কোরআনে ঘোষিত লানতের শপথ। এই বিষয়ে এটিই আমার শেষ পোস্ট। আমি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি—
• আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা।
• নাঈমা জান্নাত ৫ম নন; তিনি আমার বর্তমান দ্বিতীয় স্ত্রী। আমাকে পাঠানো তার উকীল নোটিশেও নিজেকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন।
• বিয়ের কাবিন এবং রেজিস্ট্রি আছে।
• আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে— এটি জেনেই তিনি স্ত্রী হিসেবে আমার ঘরে এসেছেন।
• আমি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই।
• আমি নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করিনি।
এখন আমি মুবাহালার ঘোষণা করছি।

হে আল্লাহ! উপরোক্ত বক্তব্যগুলোতে আমি যদি সত্যবাদী হয়ে থাকি এবং আমার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি আমার ওপর কোনো লানত নাজিল করবেন না; বরং যে বা যারা জেনে-শুনে এসব মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আপনার লানত নাজিল করুন।

আর আমি যদি উপরোক্ত বক্তব্যে মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমার ওপরই আল্লাহর লানত নেমে আসুক।
আমি আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট।

যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগকে সত্য মনে করেন, কিংবা নাঈমা জান্নাত নিজে যদি মনে করেন আমার বক্তব্য মিথ্যা— তারা চাইলে আল্লাহর সামনে একইভাবে মুবাহালায় অংশ নিতে পারেন।

এ বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই। এরপরও কেউ তোহমত কিংবা সম্মানহানির উদ্দেশ্যে সমালোচনা করলে তার আমলনামা তিনিই বুঝবেন।

ফয়সালা মানুষের হাতে নয়, মহান দয়াময় আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
উল্লেখ্য : যেহেতু আদালতে মামলা করেছে, মামলার ব্যাপারে আইনি জবাব দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।’

নিজের পোস্টে মিছবাহ মূলত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তার অবস্থান তুলে ধরেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা কিংবা তার পাল্টা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি আদালতে যাওয়ায় মামলার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি জবাব দেবেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ