ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ খাদ্যমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের খাদ্যসংক্রান্ত কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি খাদ্য কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে।

মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, খাদ্যশস্য সংগ্রহ ও মজুত, সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নতুন মন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় একটি উপস্থাপনার মাধ্যমে সরকারের খাদ্য মজুত পরিস্থিতি, কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ, ভোক্তা পর্যায়ে খাদ্য সরবরাহ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আফরোজা খানম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সেবার মান বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত।

সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আফরোজা খানম খাদ্য মন্ত্রণালয় খাদ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের জনবান্ধব সেবা নিশ্চিতের নির্দেশ খাদ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের খাদ্যসংক্রান্ত কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি খাদ্য কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে।

মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, খাদ্যশস্য সংগ্রহ ও মজুত, সরবরাহ ব্যবস্থাপনা, সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নতুন মন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় একটি উপস্থাপনার মাধ্যমে সরকারের খাদ্য মজুত পরিস্থিতি, কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ, ভোক্তা পর্যায়ে খাদ্য সরবরাহ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আফরোজা খানম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকারের লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সেবার মান বাড়াতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত।

সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ