বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সদ্য নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জহির উদ্দিন স্বপনের নির্বাচনি এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ