ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে, তাদের শত্রু  হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।  দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক  বক্তব্যে তিনি বলেন, ‘সব দেশকে আমরা সতর্ক করছি—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, তাতে যোগ দেবেন না। কোনো দেশ আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু  হিসেবে বিবেচনা করা হবে।’

এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান।

আরও পড়ুনআরও পড়ুনযে কোনো হামলার জবাব বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

এর আগে, ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। 

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত ‘প্রতিরক্ষামূলক’ ছিল। এখন তা ধীরে ধীরে ‘আক্রমণাত্মক’ অবস্থানের দিকে যাচ্ছে।

আরও পড়ুনআরও পড়ুনহরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। 

তিনি বলেন, ‘আমাদের ওপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।’

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যেসব দেশ অংশ নেবে, তাদের শত্রু  হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরান।  দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই এ হুঁশিয়ারি দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক  বক্তব্যে তিনি বলেন, ‘সব দেশকে আমরা সতর্ক করছি—যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, তাতে যোগ দেবেন না। কোনো দেশ আমাদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নিলে তাকে শত্রু  হিসেবে বিবেচনা করা হবে।’

এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় মিত্র বা অন্য কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ইঙ্গিত দিল ইরান।

আরও পড়ুনআরও পড়ুনযে কোনো হামলার জবাব বড় পরিসরে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

এর আগে, ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। 

এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। আগে দেশটির সামরিক নীতি মূলত ‘প্রতিরক্ষামূলক’ ছিল। এখন তা ধীরে ধীরে ‘আক্রমণাত্মক’ অবস্থানের দিকে যাচ্ছে।

আরও পড়ুনআরও পড়ুনহরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

তবে আকরামিনিয়া স্পষ্ট করে বলেন, এর অর্থ এই নয় যে ইরান শত্রুর বিরুদ্ধে আগাম হামলা চালাবে। 

তিনি বলেন, ‘আমাদের ওপর কোনো আগ্রাসন হলে আমরা সঙ্গে সঙ্গে এর জবাব দেব এবং সেই জবাব হামলার চেয়েও বড় পরিসরে হবে।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ