ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশে চলমান হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) এরিক গিলান।

বুধবার সকালে রাজধানীর বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন তিনি। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পরিদর্শনের সময় এরিক গিলানের সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে হাম ও রুবেলার চলমান প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ : হাম যুক্তরাষ্ট্র ইউনিসেফ মার্কিন দূতাবাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শনে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দেশে চলমান হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের শার্জে দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) এরিক গিলান।

বুধবার সকালে রাজধানীর বনানীর কড়াইলের টি অ্যান্ড টি মাঠে চলমান টিকাদান কার্যক্রম ঘুরে দেখেন তিনি। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

পরিদর্শনের সময় এরিক গিলানের সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশনস অ্যান্ড অ্যাডভোকেসি প্রধান মিগেল মাতেও মুনিয়োজ এবং ইউনিসেফ বাংলাদেশের ইমিউনাইজেশন লিড ডা. রিয়াদ মাহমুদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে হাম ও রুবেলার চলমান প্রাদুর্ভাবের মধ্যে ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রমে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। ইউনিসেফের মাধ্যমে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ