ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

ছবি: সংগৃহীত
ফলো করুন

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলা ও মেশিনগানের গুলি চালানো অব্যাহত রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার (২২ আগস্ট) ভোরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানোর খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৩৪৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৩০০ জনের বেশি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে। একই সঙ্গে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলমান সংঘাতে দেশটিতে মোট হতাহতের হিসাবও তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে অন্তত ৮ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০ হাজার ৫৪০ ছাড়িয়েছে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, শনিবার ভোরে দক্ষিণাঞ্চলের মানসুরি, বেইত আল-সায়্যেদ এলাকার আশপাশ এবং মাজদাল জউনের উপকণ্ঠে ব্যাপক হামলা চালানো হয়। এর আগে শুক্রবার রাতেও এসব এলাকার কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বেইত আল-সায়্যেদ এলাকায় হামলায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। হাদাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি আশপাশের উপত্যকাগুলো লক্ষ্য করে মেশিনগান দিয়ে গুলি চালানোর কথাও জানিয়েছে এনএনএ।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইতালি সফরের সময় রোমে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়।

গত ১৪ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি নিয়ে কয়েক দফা সরাসরি আলোচনা হয়েছে। এর মধ্যে পাঁচ দফা বৈঠক ওয়াশিংটনে এবং সর্বশেষ দুই দফা রোমে অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের (UNIFIL) ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। চলতি বছরের ডিসেম্বরে মিশনটির বর্তমান ম্যান্ডেট শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের মধ্যে শান্তিরক্ষী বাহিনী পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন মোতায়েন রয়েছে।

ট্যাগ : লেবানন ইসরায়েলি হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৪ হাজার ছাড়াল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলা ও মেশিনগানের গুলি চালানো অব্যাহত রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার (২২ আগস্ট) ভোরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালানোর খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৪ হাজার ৩৪৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৩০০ জনের বেশি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে। একই সঙ্গে ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে চলমান সংঘাতে দেশটিতে মোট হতাহতের হিসাবও তুলে ধরা হয়েছে।

মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে অন্তত ৮ হাজার ৯১৫ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৩০ হাজার ৫৪০ ছাড়িয়েছে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, শনিবার ভোরে দক্ষিণাঞ্চলের মানসুরি, বেইত আল-সায়্যেদ এলাকার আশপাশ এবং মাজদাল জউনের উপকণ্ঠে ব্যাপক হামলা চালানো হয়। এর আগে শুক্রবার রাতেও এসব এলাকার কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বেইত আল-সায়্যেদ এলাকায় হামলায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। হাদাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি আশপাশের উপত্যকাগুলো লক্ষ্য করে মেশিনগান দিয়ে গুলি চালানোর কথাও জানিয়েছে এনএনএ।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া কাঠামোগত চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইতালি সফরের সময় রোমে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়।

গত ১৪ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি নিয়ে কয়েক দফা সরাসরি আলোচনা হয়েছে। এর মধ্যে পাঁচ দফা বৈঠক ওয়াশিংটনে এবং সর্বশেষ দুই দফা রোমে অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের (UNIFIL) ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। চলতি বছরের ডিসেম্বরে মিশনটির বর্তমান ম্যান্ডেট শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের মধ্যে শান্তিরক্ষী বাহিনী পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশন মোতায়েন রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ