ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে হারিয়েছে ইসরায়েল: নাফতালি বেনেট

যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে হারিয়েছে ইসরায়েল: নাফতালি বেনেট
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল তার গ্রহণযোগ্যতা ও সমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েল প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক পর্যায়ে দেশটি বর্তমানে সবচেয়ে কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বেনেটের এসব বক্তব্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার তেল আবিবে আয়োজিত ‘ইসরায়েল সিকিউরিটি কনসেপ্ট কনফারেন্সে’ বক্তব্য দেন নাফতালি বেনেট। পরে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়।

বক্তব্যে ইসরায়েলের বর্তমান আন্তর্জাতিক অবস্থার সমালোচনা করে বেনেট বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন হারিয়েছে ইসরায়েল। তার মতে, রাষ্ট্র প্রতিষ্ঠার পর বৈশ্বিক অঙ্গনে দেশটির অবস্থান কখনো এতটা দুর্বল হয়নি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমেরও সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ফ্রন্টে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। বিশেষ করে গাজা ও লেবানন পরিস্থিতিতে সরকারের নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বেনেট আরও অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যে নেতিবাচক জনমত ও প্রচারণা তৈরি হয়েছে, তা মোকাবিলায় দেশটির কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি রয়েছে।

ইসরায়েলের পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গাজা যুদ্ধের ব্যবস্থাপনা এবং বিভিন্ন মিত্র দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতির বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনা করে আসছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির বিরুদ্ধে সমালোচনা ও বিরোধিতা বেড়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজায় ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রভাব ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থানের ওপরও পড়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

ট্যাগ : বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল নাফতালি বেনেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার২১
  • ২১ নভেম্বর ২০২৬
  • ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে হারিয়েছে ইসরায়েল: নাফতালি বেনেট

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল তার গ্রহণযোগ্যতা ও সমর্থন হারিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরায়েল প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক পর্যায়ে দেশটি বর্তমানে সবচেয়ে কঠিন কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বেনেটের এসব বক্তব্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার তেল আবিবে আয়োজিত ‘ইসরায়েল সিকিউরিটি কনসেপ্ট কনফারেন্সে’ বক্তব্য দেন নাফতালি বেনেট। পরে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়।

বক্তব্যে ইসরায়েলের বর্তমান আন্তর্জাতিক অবস্থার সমালোচনা করে বেনেট বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন হারিয়েছে ইসরায়েল। তার মতে, রাষ্ট্র প্রতিষ্ঠার পর বৈশ্বিক অঙ্গনে দেশটির অবস্থান কখনো এতটা দুর্বল হয়নি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রমেরও সমালোচনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ফ্রন্টে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। বিশেষ করে গাজা ও লেবানন পরিস্থিতিতে সরকারের নীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বেনেট আরও অভিযোগ করেন, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে যে নেতিবাচক জনমত ও প্রচারণা তৈরি হয়েছে, তা মোকাবিলায় দেশটির কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি রয়েছে।

ইসরায়েলের পরবর্তী সংসদ নির্বাচনকে সামনে রেখে নাফতালি বেনেটকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। গাজা যুদ্ধের ব্যবস্থাপনা এবং বিভিন্ন মিত্র দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতির বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনা করে আসছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির বিরুদ্ধে সমালোচনা ও বিরোধিতা বেড়েছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে গাজায় ব্যাপক প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির প্রভাব ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থানের ওপরও পড়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ