ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্পের ইরানবিরোধী অর্থনৈতিক চাপের বিরোধিতা চীনের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, নিষেধাজ্ঞা কিংবা একতরফা চাপ কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে চীন মনে করে। বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছে বেইজিং।

এর আগে বুধবার ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও চীনের প্রতি ওয়াশিংটনের অবস্থান মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার বিষয়ে চীন এখন পর্যন্ত সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। বেইজিং একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ইরানের অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তেহরানের ওপর চাপ বাড়াতে চীনের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করতে গেলে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করেছে ইরানও। তেহরান মার্কিন পদক্ষেপকে বেআইনি হিসেবে আখ্যায়িত করেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, দেশের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ইরানবিরোধী অর্থনৈতিক চাপের বিরোধিতা চীনের

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং বলেছে, নিষেধাজ্ঞা কিংবা একতরফা চাপ কোনো পক্ষের জন্যই সুফল বয়ে আনবে না।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে চীন মনে করে। বিরোধ নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা ও সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছে বেইজিং।

এর আগে বুধবার ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, তেহরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও চীনের প্রতি ওয়াশিংটনের অবস্থান মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার বিষয়ে চীন এখন পর্যন্ত সতর্ক কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। বেইজিং একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

ইরানের অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে তেহরানের ওপর চাপ বাড়াতে চীনের ওপরও একই ধরনের চাপ প্রয়োগ করতে গেলে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু কূটনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করেছে ইরানও। তেহরান মার্কিন পদক্ষেপকে বেআইনি হিসেবে আখ্যায়িত করেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, দেশের স্বাধীনতা, সম্মান ও মর্যাদা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ