ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৪৮তম বিসিএসের ৪ প্রার্থীকে স্থায়ী বিএমডিসি সনদ জমার নির্দেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ না থাকায় স্থগিত হওয়া ২৩ প্রার্থীর মধ্যে চারজনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার প্রার্থীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিএমডিসির চূড়ান্ত বা স্থায়ী এবং হালনাগাদ সনদ পিএসসিতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট চার প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো—৪৮১০৫৬০৮, ৪৮১১১৮৬৭, ৪৮১১২৪৭৫ ও ৪৮১১৩৭৯৪।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দেওয়ার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা ও প্রার্থিতার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ তিন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করেছে পিএসসি।

পিএসসির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট তিন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, রেজিস্ট্রেশন নম্বর ১১১১৩৭৬২, ১১০১৯৭০০ ও ১৮০১৭৪৪৫ নম্বরধারী তিন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

ট্যাগ : বিসিএস

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৪৮তম বিসিএসের ৪ প্রার্থীকে স্থায়ী বিএমডিসি সনদ জমার নির্দেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ না থাকায় স্থগিত হওয়া ২৩ প্রার্থীর মধ্যে চারজনকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার প্রার্থীকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিএমডিসির চূড়ান্ত বা স্থায়ী এবং হালনাগাদ সনদ পিএসসিতে জমা দিতে হবে। সংশ্লিষ্ট চার প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর হলো—৪৮১০৫৬০৮, ৪৮১১১৮৬৭, ৪৮১১২৪৭৫ ও ৪৮১১৩৭৯৪।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ জমা দেওয়ার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা ও প্রার্থিতার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ তিন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করেছে পিএসসি।

পিএসসির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট তিন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, রেজিস্ট্রেশন নম্বর ১১১১৩৭৬২, ১১০১৯৭০০ ও ১৮০১৭৪৪৫ নম্বরধারী তিন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ