ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ব্রিটিশ হাইকমিশনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন এ অভিনন্দন জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে যুক্তরাজ্য।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ব্রিটিশ সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এর আগে জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদান থেকে বিরত ছিলেন ছয়জন সংসদ সদস্য।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিটিশ হাইকমিশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ব্রিটিশ হাইকমিশনের

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন এ অভিনন্দন জানায়।

বার্তায় বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে যুক্তরাজ্য।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে ব্রিটিশ সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এর আগে জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদান থেকে বিরত ছিলেন ছয়জন সংসদ সদস্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ